‘স্লাইডেবল’ পিসি নির্মাণের লক্ষ্যে একসঙ্গে কাজ করছে প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ও ইনটেল। সম্প্রতি এই প্রযুক্তি ভাবনার কথা জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।
গত ২৭ সেপ্টেম্বর ইনটেলের ‘ইনোভেশন’ আয়োজনের মঞ্চে স্যামসাং ডিসপ্লের প্রধান নির্বাহী জেএস চই ১৩ ইঞ্চির একটি ট্যাবলেট পিসির প্রোটোটাইপ নিয়ে এসেছিলেন, যেটি স্লাইড করলে ১৭ ইঞ্চির মনিটরে পরিণত হয়।
চই বলেন, ‘আমরা পিসির জন্য পৃথিবীর প্রথম ১৭ ইঞ্চি স্লাইডেবল ডিসপ্লের ঘোষণা দিচ্ছি, এই ডিভাইসটি বড় স্ক্রিন আর সহজে বহনযোগ্যতার সুবিধা দেবে।’
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদনে জানা যায়, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, পিসির ক্ষেত্রে ‘ফোল্ডেবল’ ডিসপ্লে বানানোর বদলে ‘স্লাইডেবল’ ডিসপ্লে প্রযুক্তির দিকে ঝুঁকছে স্যামসাং।
পিসির আকার ও গঠনে নতুনত্ব আনতে বেশ কয়েক বছর ধরেই কাজ করছে ইনটেল। মাইক্রোসফট ফোল্ডেবল ডিভাইসের জন্য উইন্ডোজ ১০ এক্স পরিকল্পনা বাতিল করার আগ পর্যন্ত ইনটেল দুই স্ক্রিনের এবং ফোল্ডেবল ডিসপ্লে নিয়ে কাজ করছিল।
স্যামসাং ডিসপ্লে ও ইনটেল সম্প্রতি যে ১৩ ইঞ্চির ট্যাবলেট পিসি দেখিয়েছে কার্যত এটি স্লাইডিং মেকানিজমের মাধ্যমে একটি ১৭ ইঞ্চি আকারের ফ্লেক্সিবল মনিটরে পরিণত হয়।
‘স্লাইডেবল পিসি’ নির্মাণের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়েই আছে। এটি কবে নাগাদ বাজারে আসবে সে প্রসঙ্গে কোনো তথ্য দেয়নি ইনটেল ও স্যামসাং।

ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৪৩ মিনিট আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১ ঘণ্টা আগে
আমার মুখের ত্বকে দু-একটা ব্রণের দাগ ছাড়া তেমন কোনো দাগ নেই। তবে প্রতিবার ফেয়ার পলিশ করার পর চিকবোনের কাছে কালচে ছোপ দেখা যায়। কয়েক দিন পর আবার আবছা লাগে দাগটা। এটা কী? আমার কি মেছতা হতে যাচ্ছে?
১ ঘণ্টা আগে
ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১৪ ঘণ্টা আগে