
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষকেরা একটি টুলকিট তৈরি করেছেন, এটি দিয়ে কোনো ফোন পেগাসাসের নজরে রয়েছে কি–না বোঝা যাবে। গবেষকরা বলেছেন, তাঁদের টুলকিটের নাম হচ্ছে মোবাইল ভেরিফিকেশন টুলকিট বা এমভিটি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ফরেনসিক ল্যাবের প্রযুক্তিবিদেরা এই কিট তৈরি করেছেন। এই কিট তৈরিতে তাঁদের কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের সিটিজেন ল্যাবসহ বেশকিছু প্রতিষ্ঠান সহযোগিতা করেছে।
কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের সিটিজেন ল্যাব সর্বপ্রথম ইসরায়েলের এনএসও গ্রপের স্পাইওয়্যার পেগাসাসের নজরদারির বিষয়টি ধরতে সক্ষম হয়।
এই টুলকিটটি শনাক্ত করতে সাহায্য করবে কোনো ফোন হ্যাকিং সফটওয়্যারের নজরে রয়েছে কি–না। এটি অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয় ডিভাইসেই কাজ করে।
এই টুলকিটের সাহায্যে পেগাসাসের উপস্থিতি খুঁজে বের করার জন্য, প্রথমে ব্যবহারকারীকে নিজের ফোনের সমস্ত ডাটার ব্যাকআপ রাখতে হবে। এরপর এমটিভি ডেক্রিপ্টের সাহায্যে ফোনের ডাটাগুলোকে দেখতে হবে যে এর মধ্যে পেগাসাসের কোনো চিহ্ন রয়েছে কি–না। তবে, আইফোনের ক্ষেত্রে সম্পূর্ণ ডাম্প ফাইল সিস্টেম পেগাসাস বিশ্লেষণের জন্য ব্যবহার করা যেতে পারে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ফরেনসিক ল্যাব জানিয়েছে, অ্যাপলের ফোনগুলোতে পেগাসাসে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো তাড়াতাড়ি শনাক্ত করা যায়।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের শাখা অ্যামনেস্টি টেক ২০১৯ সালে চালু করা হয়। এই অ্যামনেস্টি টেকের মধ্যেই রয়েছে ফরেনসিক ল্যাব। সাইবার সিকিউরিটি, অ্যাপস ফর সাইবার সিকিউরিটি ইত্যাদি বিষয় নিয়ে কাজ করে অ্যামনেস্টি টেক।
পেগাসাস ইস্যুতে চারদিকে আলোচনার পরিপ্রেক্ষিতে এই জুলাই মাসে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সিকিউরিটি ল্যাব মোবাইল ভেরিফিকেশন টুলকিট প্রকাশ করে। গ্রাহকের ফোনে এমভিটি ইনস্টল করার জন্য পাইথন ৩.৬+ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয়। অ্যামনেস্টি টেকের ওয়েবসাইটে গিয়ে মোবাইল ভেরিফিকেশন টুলকিট প্রজেক্ট অপশনে ঢুকলেই কীভাবে বিভিন্ন ডিভাইসে এই টুলকিট ইনস্টল করতে হবে তা জানা যাবে।
১৮ জুলাই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি নিবন্ধ প্রকাশ করে। এটি তাদের ওয়েবসাইটে রয়েছে। এই নিবন্ধে পেগাসাসের কার্যক্রমের প্রযুক্তিগত বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
৪১ মিনিট আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
২ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৩ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৩ ঘণ্টা আগে