আগামী ২৩ নভেম্বর চীনের বাজারে নতুন সিরিজ রেনো ১১ নিয়ে আসার ঘোষণা দিয়েছে অপ্পো। এই সিরিজে অপ্পো রেনো ১১ ও অপ্পো রেনো ১১ প্রো- নামে দুটি ফোন থাকতে পারে। মডেলগুলো চারটি রঙে পাওয়া যাবে।
চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েবুর এক পোস্টের মতে, ২৩ নভেম্বর স্থানীয় সময় দুপুর ২টায় এক লঞ্চিং ইভেন্টে সিরিজটি উন্মোচন করা হবে।
অপ্পোর ওয়েবসাইটে ফোনটির ডিজাইন ও স্পেসিফিকেশন নিয়ে কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। ফোনটির এসএলআরের মত প্রোট্রেইট ছবি তুলতে পারবে। ফ্লোরাইট ব্লু, মুনস্টোন, টারকোয়েজ, ফিরোজা ও ওবসিডিয়ান ব্ল্যাক–এই চারটি রংয়ে ফোনগুলো পাওয়া যাবে। মডেলগুলোতে ত্রিপল ক্যামেরাও থাকবে বলে ওয়েবসাইটে প্রকাশিত ছবি থেকে জানা যায়।
ফোনগুলোতে কার্ভ–এজ অলেড স্ক্রিন থাকবে। রেনো ১০ সিরিজের মত ক্যামেরার জন্য স্ক্রিনে হোল–পাঞ্চ থাকবে এবং ডিসপ্লেতেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
দুটি মডেলেই অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৪ অপারেটিং সিস্টেম থাকবে।
অপ্পো রেনো ১১ প্রো এর সম্ভাব্য স্পেসিফিকেশন
অপ্পো রেনো ১১ প্রো ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ১ দশমিক ৫কে রেজল্যুশন ডিসপ্লে থাকবে। এতে চিপসেট হিসেবে স্ন্যাপড্রাগন ৮ জেন +জেন ১ ও এলপিডিডিআর ৫ এক্স র্যাম ব্যবহার করা হয়েছে। এই মডেলের পেছনে ত্রিপল ক্যামেরা থাকবে। প্রধান ক্যামেরায় সনি আইএমএক্স ৮৯০, সনি আইএমএক্স ৩৫৫ আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও ২ এক্স অপটিক্যাল জুমসহ সনি আইএমএক্স ৭০৯ টেলিফোটো সেন্সর থাকতে পারে। এতে ৪,৭০০ এমএইচ ব্যাটারি ও ৮০ ওয়াটের চার্জিং সার্পোট পাওয়া যেতে পারে।
অপ্পো রেনো ১১ এর সম্ভাব্য স্পেসিফিকেশন
এই মডেলে কার্ভ ডিসপ্লে থাকবে। চিপসেট হিসেবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ থাকবে। প্রধান ক্যামেরায় সনির এলওয়াইটি ৬০০ সেন্সর, সনি আইএমএক্স ৩৫৫ আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং সনি আইএমএক্স ৭০৯ টেলিফোটো সেন্সর থাকতে পারে। এই মডেলে ৪,৭০০ এমএইচ ব্যাটারি ও ৬৭ ওয়াটের চার্জিং সার্পোট পাওয়া যেতে পারে।
তথ্যসূত্র: গ্যাজেট ৩৬০

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
৪৩ মিনিট আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
২ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৩ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৩ ঘণ্টা আগে