
চীনের বাজারে উন্মোচন হলো অপো এ৫ প্রো ৫ জি। এই ফোনটি বেশ টেকসই হবে বলে দাবি করছে কোম্পানিটি। কারণ এতে রয়েছে ৩৬০-ডিগ্রি ড্রপ রেজিস্ট্যান্ট ফিচার। অর্থাৎ যে কোনো দিক থেকে ফোনটি মাটিতে পড়লেও তার হার্ডওয়্যার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। ধুলা ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে আইপি ৬৯, আইপি ৬৮ এবং আইপি ৬৬ সুরক্ষার সমন্বয় রয়েছে। এমনকি মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস চরম তাপমাত্রাতেও ফোনটি ভালোভাবে পারফর্ম করতে পারবে।
ফোনটিতে অক্টাকর মিডিয়াটেক ৭৩০০ চিপসেট রয়েছে। এ ছাড়া শক্তিশালী ৬০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ফাস্ট চার্জিং সমর্থন করে।
অপো এ৫ প্রো (৫ জি) দাম ও রঙ
চীনে অপো এ৫ প্রো এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল সংস্করণের দাম ১ হাজার ৯৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৩২ হাজার ৬৮৯ টাকা।
চীনে অপো এ৫ প্রো এর ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল সংস্করণের দাম ২ হাজার ৪৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৪০ হাজার ৮৬৫ টাকা।
বর্তমানে অপোর চীনের ওয়েবসাইট থেকে ফোনটি প্রি অর্ডার শুরু হবে। আগামী ২৭ ডিসেম্বর থেকে খুচরা বাজারে স্মার্টফোনটির বিক্রি শুরু হবে।
স্মার্টফোনটি নিউ ইয়ার রেড (লাল), কোয়ার্টজ হোয়াইট (সাদা), রক ব্ল্যাক (কালো) ও স্যান্ডস্টোর পার্পল (বেগুনি) –এই চারটি রঙে পাওয়া যাবে।
অপো এ৫ প্রো (৫ জি) এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫ জি,৪জি ভিওএলটিই
আয়তন: ১৬১.৫০ x ৭৪.৮৫ x ৭.৫৫ মিলিমিটার (কোয়ার্টজ হোয়াইট ও রক ব্ল্যাক) এবং ১৬১.৫০ x ৭৪.৮৫ x ৭.৬৭ মিলিমিটার (নিউ ইয়ার রেড ও স্যান্ডস্টোন পার্পল)
ওজন: ১৮০ গ্রাম (কোয়ার্টজ হোয়াইট ও রক ব্ল্যাক), ১৮৬ গ্রাম (নিউ ইয়ার রেড ও স্যান্ডস্টোন পার্পল)
সিম: ডুয়েল ন্যানো সিম
ডিসপ্লে: ৬.৭ ইঞ্চি ফুল-এইচডি+ (১,০৮০ x ২,৪১২ পিক্সেল) অ্যামলেড
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
টাচ স্যাম্পলিং রেট: ২,১৬০ হার্টজ
গঠন: আইপি ৬৯, আইপি ৬৮ এবং আইপি ৬৬ রেটিং (ধুলো এবং পানি প্রতিরোধী)
সাইজ: ৬.৭ ইঞ্চি
রেজল্যুশন: ১,০৮০ x ২,৪১২ পিক্সেল
ব্রাইটনেস: ১,২০০ নিটস পিক ব্রাইটনেস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক কালারওএস ১৫
চিপসেট: মিডিয়াটেক ডাইনমেনসিটি ৭৩০০
সিপিইউ: অক্টা-কোর
জিপিইউ: এমালি জি৭১০
র্যাম: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ৫১২ জিবি
স্পিকার: স্টেরিও স্পিকার
ব্লুটুথ: ৫.৪
এনএফসি: আছে
জিপিএস: আছে
ইনফারেড পোর্ট: নেই
রেডিও: নেই
ইউএসবি: টাইপ-সি
ফিচার: ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৩৬০-ডিগ্রি ড্রপ প্রতিরোধ,-৩৫ °সেলসিয়াস পর্যন্ত কম তাপমাত্রা সহনশীলতা
ব্যাটারি: ৬,০০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং
রঙ: কোয়ার্টজ হোয়াইট, রক ব্ল্যাক, নিউ ইয়ার রেড, স্যান্ডস্টোন পার্পল
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস

বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১০ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বয়স বাড়বে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রকৃত বয়সের তুলনায় শরীরে বার্ধক্যের ছাপ পড়ে যায় অনেক আগে। একেই বলা হয় অকালবার্ধক্য। শরীরের স্বাভাবিক বয়স বৃদ্ধির প্রক্রিয়াগুলো সময়ের আগে দৃশ্যমান হলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বার্ধক্য অনিবার্য হলেও...
১১ ঘণ্টা আগে
ইফতারে তেলে ভাজা বা বেশি মসলায় রান্না করা খাবার খাওয়া স্বাস্থ্যকর নয়। স্বাস্থ্যকর ইফতারিতে কী রাখা যায়, তাই ভাবছেন কি? অত চিন্তা না করে রাখতে পারেন রঙিন ফলের সালাদ। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। এই রেসিপি যেমন স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদু...
১৬ ঘণ্টা আগে
সঠিক পরিকল্পনা, পুষ্টিকর খাবার এবং সহকর্মীদের প্রতি সহানুভূতিশীল আচরণই পারে আপনার কর্মজীবনকে রমজানেও আনন্দময় ও চাপমুক্ত রাখতে। খাদ্যাভ্যাস এবং ঘুমের রুটিন বদলে যাওয়ায় অনেক সময় ক্লান্তি ও অবসাদ ভর করে। কিন্তু মনে রাখবেন, রোজা রেখে কাজ করা মানেই কর্মদক্ষতা কমিয়ে দেওয়া নয়। সঠিক পরিকল্পনা ও মানসিক...
১৮ ঘণ্টা আগে