অনন্য আলোর ক্যামেরাসহ ভি২৯ ৫জি সিরিজ ভারতের বাজারে নিয়ে আসছে ভিভো। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলছে, অরা লাইট ফিচার নিয়ে আগামী ৪ অক্টোবর সিরিজটি বাজারে আসবে। ভি২৯ ৫জি সিরিজের মধ্যে ভিভোর বেসিক ফোন ভি২৯ ৫জি ও ভি২৯ প্রো রয়েছে।
ক্যামেরার অরা লাইট ফিচার
ভি ২৯ সিরিজে সেলফিতে কালার টেম্পারেচার অ্যাডজাস্ট (সমন্বয়) করার জন্য ক্যামেরায় অরা লাইট ফিচার যুক্ত করা হয়েছে। ভি ২৯ প্রোতে ওয়ার্ম ১৮০০কে থেকে কুল ৪৫০০কে পর্যন্ত কালার টেম্পারেচার পরিবর্তন করা যাবে। এই মডেলে ৫০ এমএম ফোকাল লেন্থসহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৬৬৩ প্রাইমারি সেন্সর ব্যবহার করা হয়েছে।
ফোনগুলোর দাম ও রং
ডিভাইসের দাম নিয়ে তথ্য প্রদানকারী ওয়েবসাইট মাইস্মার্টপ্রাইস এক প্রতিবেদনে বলে, ভি২৯ সিরিজের দাম ৪০ হাজার রুপির মধ্যে হবে। ফোনগুলো তিনটি রঙে পাওয়া যাবে–হিমালিয়ান ব্লু (হালকা নীল), ম্যাজিস্টিক রেড (লাল) ও স্পেস ব্ল্যাক (কালো। এর মধ্যে লাল রঙটি পরিবর্তনশীল।
ভিভোর ভারতীয় ওয়েবসাইট, ফ্লিপকার্ট ও খুচরা দোকানে ফোনটি কিনতে পাওয়া যাবে।
ভিভো ভি২৯ এর স্পেসিফিকেশন
পিছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর ও ২ মেগাপিক্সেল মোনোক্রোম
সেলফি ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
ডিসপ্লে: ৬ দশমিক ৭৮ ইঞ্চি অ্যামলেড ডিসপ্লে (২৮০০ x ১২৬০)
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি
র্যাম: ৮ জিবি ও ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
ব্যাটারি: ৪,৬০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট ফাস্ট চার্জিং
ভি ২৯ প্রো এর স্পেসিফিকেশনের শুধু ব্যাটারি সম্পর্কিত তথ্য জানা যায়। মডেলটিতে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি ও ৮০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা রয়েছে। ফোনটিতে ১৮ মিনিটে ৫০ শতাংশ ও ৫০ মিনিটে ১০০ শতাংশ চার্জ হবে।

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
১ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
২ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৩ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৩ ঘণ্টা আগে