অ্যামাজনের পর এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি এনথ্রোপিকে বিনিয়োগের ঘোষণা দিয়েছে গুগল। এই প্রযুক্তি জায়ান্ট ২০০ কোটি ডলার বিনিয়োগ করছে বলে এক মুখপাত্র জানিয়েছে। সংবাদসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলছে, ইতিমধ্যেই ৫০ কোটি ডলার বিনিয়োগ করেছে গুগল।
বড় প্রযুক্তি কোম্পানিগুলো এআইকে তাদের কার্যক্রমের সঙ্গে যুক্ত করতে চাচ্ছে। মাইক্রোসফটের সঙ্গে প্রতিযোগিতা করতে সাহায্য করবে গুগলের এই নতুন বিনিয়োগ। কারণ চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানি ওপেনএআইতে বিনিয়োগ করছে মাইক্রোসফট।
আবার এআইভিত্তিক ক্লাউড পরিসেবার সঙ্গে প্রতিযোগিতা করতে গত সেপ্টেম্বরে স্টার্টআপ কোম্পানি এনথ্রোপিকে ৪০০ কোটি ডলার বিনিয়োগ করার ঘোষণা দেয় অ্যামাজন।
যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই সপ্তাহে অ্যামাজনের ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, এনথ্রোপিকের কিছু শেয়ারের জন্য ১২৫ কোটি ডলার বিনিয়োগ করেছে অ্যামাজন। এনথ্রোপিকে ২৭৫ কোটি ডলার পর্যন্ত দ্বিতীয় ভাগে বিনিয়োগ করতে পারে অ্যামাজন। তবে ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিক পর্যন্ত এই বিনিয়োগের মেয়াদ থাকবে।
গুগল ও অ্যামাজন এসব বিনিয়োগ নিয়ে কোনো মন্তব্য করেনি। ওয়াল স্ট্রিট জার্নাল আগেই এনথ্রোপিকের সঙ্গে গুগলের এই চুক্তির তথ্য এক প্রতিবেদনে প্রকাশ করেছে।
এই প্রযুক্তির মাধ্যমে শিল্পে নতুন মাত্রা যুক্ত করতে চাচ্ছে ক্লাউড কোম্পানিগুলো। এআইভিত্তিক স্টার্টআপগুলোতে বিনিয়োগের ক্রমবর্ধমান সংখ্যা তা প্রমাণ করে।
ওপেনএআইয়ের সাবেক নির্বাহী ও ভাইবোন দারিও এবং ড্যানিয়েলা আমোদেই এনথ্রপিকের যৌথ–প্রতিষ্ঠাতা। ওপেনএআইয়ের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে স্টার্টআপটি নিজেদের সম্পদ বৃদ্ধিতে চেষ্টা করছে।
কোম্পানিটি এখন পর্যন্ত প্রায় ২৭০ কোটি ডলার সংগ্রহ করেছে। এ বছরের মে মাসে এনথ্রোপিকের সম্পদমূল্য ছিল ৫০০ কোটি ডলার এবং তহবিলে ৪৫ কোটি ডলার সংরক্ষিত ছিল।
চ্যাটবট ‘ক্লদ ২’ ভার্সনের জন্য প্রথম সাবস্ক্রিপশন চালু করে এনথ্রোপিক। ‘ক্লদ-নেক্সট’ নামে এর চেয়ে ১০ গুণ শক্তিশালী চ্যাটবট তৈরির পরিকল্পনা করছে কোম্পানিটি।

সুখ শুধু বাইরের পরিস্থিতির ওপর নির্ভর করে না। এটি অনেক বেশি নির্ভর করে আমাদের প্রতিদিনের অভ্যাস এবং মানসিকতার ওপর। অনেকে মনে করেন, সুখ মানে সব সময় হাসিখুশি থাকা, যা আসলে সম্ভব নয়। কিন্তু নিয়মিত অভ্যাসের মাধ্যমে দিনের অধিকাংশ সময় আমরা সুখী থাকতে পারি। আপনার দিন কেমন কাটছে বা অন্যরা আপনার সঙ্গে...
২ ঘণ্টা আগে
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কার্যকারিতা কমে যাওয়া বা স্মৃতিভ্রংশ রোধ করার কোনো জাদুকরি ওষুধ না থাকলেও সঠিক খাদ্যাভ্যাস আপনার মস্তিষ্ককে দীর্ঘ সময় সচল ও তীক্ষ্ণ রাখতে পারে। বিশেষ করে রমজান মাসে দীর্ঘ সময় সিয়াম সাধনার পর ইফতার ও সেহরিতে এমন কিছু খাবার নির্বাচন করা জরুরি, যা মস্তিষ্কের...
৭ ঘণ্টা আগে
‘গিভ টু গেইন’—৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হতে যাওয়া আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য এটি। বিশ্বের নারীরা আজ সব বাধা তুড়ি মেরে নিজেদের পছন্দসই পেশায় যুক্ত হচ্ছেন। তাঁদের কেউ কেউ কাজ করছেন নারীর শারীরিক, মানসিক স্বাস্থ্য এবং সৌন্দর্য নিয়ে। যোগব্যায়াম হচ্ছে সেই মাধ্যম, যা চর্চার ফলে একজন নারী সব দিক থে
১১ ঘণ্টা আগে
কখনো কখনো রং রাজনৈতিক পরিচয় বহন করে, আবার কখনো সেই রংই হয়ে ওঠে বিভিন্ন প্রতীকের উৎস। সময় যত গড়িয়েছে, ফ্যাশনে রঙের ব্যবহার ততই হয়েছে প্রতীকী। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে অনেকে সেদিন বিভিন্ন রঙের পোশাক পরবেন। আর পোশাকে সেসব রঙের থাকবে বিভিন্ন অর্থ ও ব্যঞ্জনা।
১১ ঘণ্টা আগে