
ঈদের খাবারের আয়োজনে বেশি বৈচিত্র্য থাকে। সে জন্য বেশি খাওয়া হয়ে যায়। এ ক্ষেত্রে খাদ্যাভ্যাসে একটা ছন্দপতন হয়। ফলে পেটের রোগসহ বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। তাই ঈদের দিনেও বেশি খাওয়া শরীরের জন্য স্বস্তিদায়ক নয়।
ঈদের দিন সকালের নাশতা
সকালের নাশতায় রুটি, পরোটা বা খিচুড়ির সঙ্গে থাকতে পারে একটি ডিম বা মাংস সবজি। এ ক্ষেত্রে গতানুগতিক রান্না সবজির পরিবর্তে চায়নিজ সবজি রাখা যেতে পারে। খাবার সুষম করতে হলে সবজি রাখতেই হবে। সঙ্গে ঈদ স্পেশাল সেমাই, পায়েস, ফিরনি, মিষ্টি বা পুডিং রাখুন। এগুলো যেহেতু সরল শর্করাযুক্ত খাবার, সে ক্ষেত্রে পরিমাণে কম খাওয়া ভালো। অন্যান্য কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবারগুলোও পরিমিত খেতে হবে।
মধ্যসকাল
অন্যান্য দিনের মতো ঈদের দিনেও সকাল ও দুপুরের মাঝের সময়ে হালকা কিছু খেয়ে নিন। অনেকে ফুচকা, চটপটি খেতে পছন্দ করেন। এগুলোর বদলে ফ্রুট সালাদ বা বাসায় তৈরি ফ্রেশ ফ্রুট জুস খাওয়া যেতে পারে। টকদই, বাদাম ও ফলের সমন্বয়ে তৈরি লাচ্ছি হতে পারে উপাদেয় খাবার। এতে গরমে শরীরে পানিস্বল্পতা হবে না।
দুপুরের খাবার
ঈদের দিনটি বিশেষ। তাই এদিন খাবারগুলো বিশেষ হয়ে থাকে। খাবার যা-ই হোক, সেগুলো স্বাস্থ্যকর হতে হবে এবং পরিমিত খেতে হবে।

ঈদের দিন দুপুরে কম তেলে রান্না পোলাও বা বিরিয়ানি খাওয়া যেতে পারে। সঙ্গে শ্যালো ফ্রাই চিকেন, রোস্ট, কাবাব এবং গরু বা খাসির মাংস রাখতে পারেন। সঙ্গে শসা, গাজর, টমেটো, লেটুসপাতা এবং ক্যাপসিকামের মিক্সড সালাদ রাখুন। সালাদ একটু বেশি পরিমাণে খেলে শাকসবজি খাওয়ার প্রয়োজন নেই। যাঁদের অ্যাসিডিটির সমস্যা বেশি, তাঁরা রোস্টের পরিবর্তে মুরগির কোর্মা খাবেন। যেহেতু মাংসের পদ বেশি থাকবে, তাই প্রতিটি পদ থেকে অল্প পরিমাণে খান। ঈদের দিন কোমল পানীয় পান না করে মাঠা, লাবান বা বোরহানি পান করুন।
বিকেলের খাবার
বিকেলের হালকা খাবার হিসেবে নুডলস, পাস্তা, গ্রিল, কাবাব, ফুচকা, শর্মা, লাজানিয়া রাখা যেতে পারে। এ ছাড়া চাইলে দুধের তৈরি খাবারও খেতে পারেন।
রাতের খাবার
ঈদের দিন দুপুরে একটু ভারী খাবার খাওয়া হয়। তাই রাতে সহজে হজম হয়, তেমন খাবারগুলোকে প্রাধান্য দিন। রাতে রুটি বা সাদা ভাতের সঙ্গে মাছ, সবজি আর ডাল খাওয়া যেতে পারে। তবে গতানুগতিক পদ্ধতিতে মাছ রান্না না করে মাছের ফিলে, স্টেক, কোফতা, পাতুরি বা ভাপা ইলিশ খাওয়া যেতে পারে। আরও সহজপাচ্য কিছু খেতে চাইলে চিকেন ভেজিটেবল স্যুপ খাওয়ার চেষ্টা করবেন।
ব্যায়াম
ঈদের দিনেও সকাল, বিকেল বা রাতের সুবিধামতো সময়ে এক বেলা শরীরচর্চা করতে হবে। আমরা ঈদের দিন না চাইলেও কিছুটা বেশি খাবার খেয়ে থাকি। তাই অতিরিক্ত ক্যালরি ঝরাতে শরীরচর্চা আবশ্যক।
এক দিন বেশি খেলে কিছু হয় না
এই ভাবনা না ভাবাই ভালো। বেশি খেলে বেশি ক্যালরি শরীরে প্রবেশ করে। সুস্থ থাকার জন্য সেই ক্যালরি ঝরাতে পরিশ্রম করতে হবে। কিন্তু তা করা হয় না বলে এক দিনও বেশি খাওয়া যাবে না।
সতর্কতা

বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১৩ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বয়স বাড়বে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রকৃত বয়সের তুলনায় শরীরে বার্ধক্যের ছাপ পড়ে যায় অনেক আগে। একেই বলা হয় অকালবার্ধক্য। শরীরের স্বাভাবিক বয়স বৃদ্ধির প্রক্রিয়াগুলো সময়ের আগে দৃশ্যমান হলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বার্ধক্য অনিবার্য হলেও...
১৪ ঘণ্টা আগে
ইফতারে তেলে ভাজা বা বেশি মসলায় রান্না করা খাবার খাওয়া স্বাস্থ্যকর নয়। স্বাস্থ্যকর ইফতারিতে কী রাখা যায়, তাই ভাবছেন কি? অত চিন্তা না করে রাখতে পারেন রঙিন ফলের সালাদ। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। এই রেসিপি যেমন স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদু...
১৯ ঘণ্টা আগে
সঠিক পরিকল্পনা, পুষ্টিকর খাবার এবং সহকর্মীদের প্রতি সহানুভূতিশীল আচরণই পারে আপনার কর্মজীবনকে রমজানেও আনন্দময় ও চাপমুক্ত রাখতে। খাদ্যাভ্যাস এবং ঘুমের রুটিন বদলে যাওয়ায় অনেক সময় ক্লান্তি ও অবসাদ ভর করে। কিন্তু মনে রাখবেন, রোজা রেখে কাজ করা মানেই কর্মদক্ষতা কমিয়ে দেওয়া নয়। সঠিক পরিকল্পনা ও মানসিক...
২১ ঘণ্টা আগে