ভ্রমণের জন্য ছুটি নেওয়া, জায়গা ঠিক করা, পরিকল্পনা করা আর বাজেট গুরুত্বপূর্ণ। এসব ঠিক করে ভ্রমণে যাওয়া চূড়ান্ত হলে গোছাতে হয় লাগেজ। সেখানে থাকে পছন্দের জামাকাপড়, প্রয়োজনীয় ওষুধ এবং সাজগোজের জিনিস। পছন্দের জামার সঙ্গে নারীদের থাকে পছন্দের গয়না। সব মিলিয়ে বেশ বড়সড় হয়ে ওঠে ব্যাগ। এই সোশ্যাল মিডিয়ার যুগে, ভ্রমণ মানেই নতুন নতুন ছবি। সেখানে নারীরা জায়গার সঙ্গে মিলিয়ে জামাকাপড় পরেন আর সঙ্গে থাকে ম্যাচিং জুয়েলারি। এক জামার জন্য গোটা ড্রেসিং টেবিল না উঠিয়ে বুঝেশুনে জুয়েলারি নিলে ব্যাগ কিছুটা হালকা হয়।

ভ্রমণে কোন জুয়েলারি এড়িয়ে চলতে হবে আর কোনগুলো নেওয়া ভালো, তা জানিয়েছেন বিশেষজ্ঞরা। অনেকে বিয়ের আংটি, হীরার নেকলেস কিংবা দামি ব্রেসলেট সঙ্গে নিয়ে ভ্রমণে বেরিয়ে পড়েন। কিন্তু এই ধরনের গয়নাগুলো হারিয়ে গেলে হতে পারে বড় ধরনের ক্ষতি। আবার কিছু গয়না আছে, যা সূর্যালোকে কিংবা সমুদ্রের পানির সংস্পর্শে, এমনকি সানস্ক্রিনের সংস্পর্শে এসেও নষ্ট হয়ে যেতে পারে। তাই ভ্রমণের ব্যাগে ম্যাচিং গয়না রাখার ক্ষেত্রে কিছুটা সতর্কতা জরুরি। ছুটি মানেই নির্ভার আনন্দ, আর সেই আনন্দ যেন প্রিয় গয়নার চিন্তায় ম্লান না হয়ে যায়। তাই নিজের সুরক্ষায়, আর স্মৃতি অক্ষুণ্ন রাখতে মূল্যবান গয়না রেখে ঘুরতে যাওয়াই শ্রেয়।

গয়নার শত্রু সূর্যকিরণ আর সানস্ক্রিন
এসডি বুলিয়ন নামের একটি জুয়েলারি বিপণন প্রতিষ্ঠানের সিইও চেজ টার্নার বলেন, গয়নার জন্য সবচেয়ে ক্ষতিকর জিনিসগুলোর একটি হলো সানস্ক্রিন। সানস্ক্রিনে থাকা কেমিক্যাল ধাতব গয়নায় প্রতিক্রিয়া করায় জেমস্টোনের ওপর একধরনের স্তর তৈরি হয়, যা উজ্জ্বলতা নষ্ট করে। বিশেষত, জিংক অক্সাইড ও টাইটানিয়াম ডাই-অক্সাইড—এই দুটি উপাদান সানস্ক্রিনে থাকা অবস্থায় সোনা বা রুপার মতো নরম ধাতুতে ঘষা লেগে সহজে দাগ ফেলতে পারে। অনেকে প্রিয় আংটি পরে সানস্ক্রিন মাখেন, পরে গয়নাগুলো ঝাপসা হয়ে গেলে আফসোস করেন। অথচ গয়নাগুলো খুলে সানস্ক্রিন মাখলেই এই সমস্যা এড়ানো যেত।
পুল বা সমুদ্রে গয়না পরে যাওয়া বিপজ্জনক
টার্নার বলেন, সুইমিংপুলে থাকা ক্লোরিন গয়নার জন্য খুব ক্ষতিকর। এই কেমিক্যাল ধাতবের সংমিশ্রণ ধ্বংস করে দেয়। যেমন হোয়াইট গোল্ড বারবার ক্লোরিনে পড়লে হলুদ হয়ে যেতে পারে। তিনি আরও বলেন, ঠান্ডা পানিতে হাত সংকুচিত হয়ে যায়, ফলে আংটি সহজে পিছলে সমুদ্রে পড়ে যেতে পারে, আপনি টেরই পাবেন না।

বিকল্প গয়না ব্যবহার করুন
গয়না পরে থাকতে চাইলে সিলিকন বা সস্তা ধাতুর আংটি ব্যবহার করতে পারেন। অথবা তুলনামূলক কম দামি মোয়েসানাইট রিং, যা দেখতে হীরার মতো হলেও অনেক সাশ্রয়ী।
সোশ্যাল মিডিয়ায় গয়নার ছবি পোস্ট করবেন না।
নতুন বিয়ের আংটির ছবি অবকাশ যাপনের সময় শেয়ার করলে চোর বা দুষ্কৃতকারীদের চোখে পড়তে পারে।
নিয়মিত পরিষ্কার করা জরুরি
গয়না কোনোভাবে সানস্ক্রিন বা ক্লোরিনের সংস্পর্শে এলে তা হালকা ডিশ সোপ দিয়ে পরিষ্কার করে লিন্ট-ফ্রি কাপড় দিয়ে মুছে নেওয়ার পরামর্শ দেন টার্নার। সবচেয়ে ভালো সমাধান হলো গয়নাগুলো পুরোপুরি রেখে যাওয়া। টার্নার বলেন, গ্রীষ্মের সময় এসব ক্ষতি ধীরে ধীরে হয়, কিন্তু একবার হলে তা আর ঠিক করা সম্ভব হয় না। এ জন্যই সহজ কিছু সতর্কতা মেনে চলাই দীর্ঘ মেয়াদে আপনাকে আর্থিক ও মানসিক ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে।
সূত্র: ডেইলি মেইল

আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৬ মিনিট আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
১ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১ ঘণ্টা আগে
আমার মুখের ত্বকে দু-একটা ব্রণের দাগ ছাড়া তেমন কোনো দাগ নেই। তবে প্রতিবার ফেয়ার পলিশ করার পর চিকবোনের কাছে কালচে ছোপ দেখা যায়। কয়েক দিন পর আবার আবছা লাগে দাগটা। এটা কী? আমার কি মেছতা হতে যাচ্ছে?
২ ঘণ্টা আগে