শখের জিনিসের পেছনে অনেক সময় বেহিসাবি টাকা খরচ হয়ে যায়। সে ক্ষেত্রে অন্য খাতে ঝামেলায় পড়তে হয়। তবে কি শখের জিনিস কেনা বাদ যাবে? না, শখের জিনিসও থাকবে। তবে টাকা অপচয় রোধ করতে কিছুটা কৌশলী হতে হবে।
মানি ম্যানেজমেন্টের জন্য প্রথম ধাপ বাজেট পরিকল্পনা। এ জন্য মোট আয় থেকে কত খরচ হতে পারে বা হবে, এটা আগে হিসাব করতে হবে। যেমন বাসাভাড়া, বিদ্যুৎ, গ্যাস, পানি, পরিবহন, খাদ্য, শিশু, ওষুধ ইত্যাদি নিয়মিত খরচ আলাদা করে রাখতে হবে। এরপর বাকি টাকা তিন ভাগ করে এক ভাগ সেভিংস, এক ভাগ ইমার্জেন্সি ফান্ড এবং আরেক ভাগ দিয়ে মাসে টুকটাক শখ পূরণ করতে পারেন।
যেকোনো জিনিস ভালো লাগলেই সঙ্গে সঙ্গে সেটা কিনে ফেলা ঠিক নয়। কিছুদিন অপেক্ষা করে আরও কিছু দেখে তারপর কেনা উচিত। আবার অনেক জিনিস এমন থাকে যে কোনোভাবেই সেখান থেকে নিজেকে সরানো যাচ্ছে না। সে ক্ষেত্রে তা আলাদাভাবে উইশলিস্টে রেখে দেওয়া উচিত। সময়
ও বাজেট বিবেচনায় রেখে উইশলিস্ট থেকে একটা একটা করে জিনিস কেনা উচিত। অবশ্যই অনেক জিনিস একসঙ্গে কিনে ফেলার প্রবণতা বাদ দিতে হবে। মাসে একটা বা দুইটা জিনিসের বেশি একবারে না কেনা ভালো। মাঝে মাঝে দু-তিন মাসের বিরতি নিতে পারেন।

ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
১ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১ ঘণ্টা আগে
আমার মুখের ত্বকে দু-একটা ব্রণের দাগ ছাড়া তেমন কোনো দাগ নেই। তবে প্রতিবার ফেয়ার পলিশ করার পর চিকবোনের কাছে কালচে ছোপ দেখা যায়। কয়েক দিন পর আবার আবছা লাগে দাগটা। এটা কী? আমার কি মেছতা হতে যাচ্ছে?
১ ঘণ্টা আগে
ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১৪ ঘণ্টা আগে