জলপাই তেল
সূক্ষ্ম স্বাদ আর স্বাস্থ্যকর বৈশিষ্ট্যের জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় ভোজ্যতেল এটি। জলপাই তেল অ্যান্টি-অক্সিডেন্ট এবং অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, বিশেষ করে ওমেগা ৯ সমৃদ্ধ। গবেষকেরা দেখেছেন, এ তেলের কিছু উপাদান, বিশেষ করে পলিফেনল, প্রদাহবিরোধী এবং অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্যের অধিকারী। ভার্জিন অলিভ অয়েলের নিয়মিত ব্যবহার বৃদ্ধ বয়সেও স্মৃতিশক্তি ভালো রাখতে সাহায্য করে বলে দাবি করা হয় অনেক গবেষণায়। এটি বেশির ভাগ সময় সালাদের জন্য ব্যবহার করা হয়। তবে জলপাই তেল ব্যবহারের আগে বিবেচনায় রাখতে হবে, কোনোভাবেই এটি ১৮০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে গরম করা যাবে না। তাতে এই তেলে বিষাক্ত পদার্থ অ্যাক্রোলিন বা অ্যাক্রিলামাইড তৈরি হতে পারে। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বা ইতালীয় এক্সট্রা ভার্জিন তেল সর্বোচ্চ মানের এবং বিশুদ্ধ। এটি কোনো রাসায়নিক বা তাপ ব্যবহার না করে যান্ত্রিকভাবে নির্বাচিত জলপাই চেপে বের করা হয়। ফলে এতে কম অম্লতা, তীব্র স্বাদ, জলপাইয়ের সুগন্ধ এবং স্বাস্থ্যকর উপাদান ধরে রাখা সম্ভব হয়। ভার্জিন অলিভ অয়েলও যান্ত্রিক চাপ দ্বারা উৎপাদিত। তবে এতে অ্যাসিডের পরিমাণ কিছুটা বেশি থাকে।
সূর্যমুখী তেল
সূর্যমুখী তেল হালকা ও উচ্চ ভিটামিন ই-সমৃদ্ধ। এটি ভোজ্যতেলের মধ্যে জনপ্রিয়। অত্যধিক উচ্চ তাপমাত্রায় সূর্যমুখী তেল ব্যবহার করলে তা খাবারে তিতা স্বাদ তৈরি করতে পারে। সূর্যমুখী তেলে থাকা ভিটামিন ই ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং ত্বক শুষ্ক হওয়ার হাত থেকে বাঁচায়। ব্রণ, র্যাশ, ব্ল্যাকহেডস, হোয়াইট হেডস, বলিরেখার মতো মুখের যাবতীয় সমস্যা মেটাতে এ তেল দারুণ কার্যকর।
নারকেল তেল
অন্যান্য তেলের চেয়ে নারকেল তেলের স্বাদ কিছুটা ভিন্ন। ফলে এটি খাবারে ভিন্ন মাত্রা যোগ করে। নারকেল তেল এশিয়া এবং ওশেনিয়ার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের খাবারে বেশি ব্যবহার করা হয়। এর প্রধান সুবিধা হলো, নারকেল তেল উচ্চ তাপমাত্রায় ভাজা বা বেক করার জন্য আদর্শ। এটিতে মাঝারি চেইন ট্রাইগ্লিসারাইড বা নিরপেক্ষ চর্বি রয়েছে, যা দ্রুত শক্তিতে রূপান্তরিত হয়। তবে ঘরের তাপমাত্রায় দ্রুত তরল হয়ে যাওয়া এই তেলের কিছু অসুবিধাও আছে। এতে প্রধানত স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা কার্ডিওভাসকুলার সিস্টেমের জন্য কিছুটা ক্ষতিকর।
তিসির তেল
তিসির তেল আলফা-লিনোলিক অ্যাসিডের উৎস। এ ছাড়া এ তেলে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সুস্থ হৃদয়, মস্তিষ্ক এবং ত্বকের জন্য গুরুত্বপূর্ণ। এই উপাদানগুলো শরীরের প্রদাহ কমাতে এবং রক্তনালি রক্ষা করতে সাহায্য করতে পারে। তবে মনে রাখতে হবে, তিসির তেল বাতাস, আলো এবং তাপের সংস্পর্শে এলে দ্রুত নষ্ট হয়ে যায়। তাই ফ্রিজে রেখে দিন। কম স্মোক পয়েন্টের কারণে এ তেল ভাজা বা ফোটানোর জন্য উপযুক্ত নয়। এর পরিবর্তে এটি সালাদ, সিরিয়াল বা স্মুদি তৈরিতে ব্যবহার করা উচিত।
চিনাবাদামের তেল
সিজলিং এবং ডিপ ফ্রাইয়ের জন্য চিনাবাদামের তেল আদর্শ। চীনা রন্ধনপ্রণালিতে এটি অনেক খাবারের ড্রেসিংয়ের জন্য ব্যবহার করা হয়। অন্যদিকে, দক্ষিণ ভারতে এটি তরকারি এমনকি মিষ্টিতেও ব্যবহৃত হয়। এটি খাবারে বাদামের স্বাদ যোগ করে। তবে যাঁদের চিনাবাদামে অ্যালার্জি আছে, তাঁরা এটি খাবেন না।
সূত্র: কিচেনরেবেল ডট কম

বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১৩ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বয়স বাড়বে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রকৃত বয়সের তুলনায় শরীরে বার্ধক্যের ছাপ পড়ে যায় অনেক আগে। একেই বলা হয় অকালবার্ধক্য। শরীরের স্বাভাবিক বয়স বৃদ্ধির প্রক্রিয়াগুলো সময়ের আগে দৃশ্যমান হলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বার্ধক্য অনিবার্য হলেও...
১৪ ঘণ্টা আগে
ইফতারে তেলে ভাজা বা বেশি মসলায় রান্না করা খাবার খাওয়া স্বাস্থ্যকর নয়। স্বাস্থ্যকর ইফতারিতে কী রাখা যায়, তাই ভাবছেন কি? অত চিন্তা না করে রাখতে পারেন রঙিন ফলের সালাদ। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। এই রেসিপি যেমন স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদু...
১৯ ঘণ্টা আগে
সঠিক পরিকল্পনা, পুষ্টিকর খাবার এবং সহকর্মীদের প্রতি সহানুভূতিশীল আচরণই পারে আপনার কর্মজীবনকে রমজানেও আনন্দময় ও চাপমুক্ত রাখতে। খাদ্যাভ্যাস এবং ঘুমের রুটিন বদলে যাওয়ায় অনেক সময় ক্লান্তি ও অবসাদ ভর করে। কিন্তু মনে রাখবেন, রোজা রেখে কাজ করা মানেই কর্মদক্ষতা কমিয়ে দেওয়া নয়। সঠিক পরিকল্পনা ও মানসিক...
২১ ঘণ্টা আগে