
তরমুজ গ্রীষ্মকালের অন্যতম জনপ্রিয় ফল। তাজা, রসাল এবং মিষ্টি না হলে এই ফলে সত্যিকার স্বাদ পাওয়া যায় না। তরমুজ কেবল সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্যও ভালো। গরমকালে তরমুজ হাইড্রেটেড থাকতে সাহায্য করে, কারণ এর বেশির ভাগই পানি। এতে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে।
তবে বাজার গিয়ে তরমুজ বাছাইয়ে অনেকে ভুল করেন। বাড়িতে এনে হয়তো কাটার পর দেখা যায় ভেতরে শুকনো এবং স্বাদহীন। এখানে কিছু সহজ টিপস তুলে ধরা হলো, যাতে সহজেই সঠিক তরমুজ বাছাই করতে পারেন:
তরমুজ কেনার সময় ৫টি টিপস মনে রাখতে হবে:
ওজন পরীক্ষা করুন
গ্রীষ্মকালে তরমুজ কেনার সময় অবশ্যই হাতে তুলে নিয়ে ওজন পরীক্ষা করুন। ভালো তরমুজ আকারের তুলনায় ভারী হয়। এর মানে হলো, এটি পানিতে পরিপূর্ণ এবং এটি মিষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। খুব হালকা মনে হলে বুঝতে হবে ভেতরে শুকিয়ে গেছে এবং এটি স্বাদহীন হবে।
শব্দ পরীক্ষা করুন
এটি হলো দ্রুত পরীক্ষার একটি কৌশল। আঙুল দিয়ে তরমুজে টোকা দিন। যদি একটি গভীর, পূর্ণ পাত্রের মতো শব্দ শুনতে পান, তার মানে ফলটি পাকা এবং মিষ্টি। এটি না কেটে সেরা তরমুজ বাছাই করার একটি সহজ উপায়।
খোসা দেখুন
খোসার ধরন, রং, সজীবতা ইত্যাদি ভেতরের জিনিস সম্পর্কে অনেক ধারণা দিতে পারে। যদি খোসা গাঢ় সবুজ হয় এবং স্পর্শ করলে রুক্ষ লাগে, তাহলে তরমুজটি পাকা এবং মিষ্টি। চকচকে এবং মসৃণ খোসা সাধারণত বোঝায় ফলটি এখনো পাকেনি এবং স্বাদ ভালো হবে না।
ছিদ্র বা ফাটল না থাকা
কেনার আগে সর্বদা ফলটিকে চারপাশ থেকে পরীক্ষা করুন। কোনো ছিদ্র থাকলে এটির ভেতরে পোকা থাকতে পারে। এ ছাড়া, যেগুলোতে ফাটল, কাটা বা কোনো অদ্ভুত দাগ রয়েছে সেগুলো এড়িয়ে চলুন। এগুলো ইঙ্গিত দেয় যে তরমুজটি খাওয়া নিরাপদ না-ও হতে পারে।
কাটা তরমুজ কিনবেন না
তরমুজ বিভিন্ন আকারের হয়, তবে গোলাকারগুলো সাধারণত লম্বা বা ডিম্বাকৃতির গুলোর চেয়ে মিষ্টি হয়। কাটা তরমুজের টুকরোগুলো দেখতে যতই লোভনীয় লাগুক না কেন, সেগুলো কিনবেন না। কাটা ফল দ্রুত নষ্ট হয়ে যায় এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া বহন করতে পারে।

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
৪১ মিনিট আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
২ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৩ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৩ ঘণ্টা আগে