
‘সারা’ লাইফস্টাইলের ওয়েস্টার্ন সাবব্র্যান্ড ‘ঢেউ’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ র্যাফল ড্র আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। গত মঙ্গলবার বিকেল ৪টায় সারার মোহাম্মদপুরের আউটলেটে আয়োজিত ফেসবুক লাইভে গিভ অ্যাওয়ের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। র্যাফল ড্রয়ে প্রথম পুরস্কার ছিল একটি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স। এ পুরস্কার জিতেছেন মাসুম রানা। দ্বিতীয় পুরস্কার ছিল একটি গেম প্লেয়ার প্লে স্টেশন ফাইভ। এটি জিতেছেন ফারজানা আক্তার মাহি। এ ছাড়া তৃতীয় পুরস্কার বিজয়ী ছিলেন রুবাইয়াত রুবা। তিনি জিতেছেন একটি আকর্ষণীয় অ্যাপল ওয়াচ সিরিজ-১০।
স্নোটেক্স গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ কাজ শুরু করেছে ২০১৮ সালের মে মাস থেকে। এর প্রথম আউটলেট ছিল ঢাকার মিরপুর-৬ এ। এরপর প্রতিষ্ঠানটি তাদের দ্বিতীয় আউটলেট তৈরি করে বসুন্ধরা সিটির লেভেল ১, ব্লক এতে। এ ছাড়া ঢাকার মধ্য়ে মোহাম্মদপুর, ওয়ারী, উত্তরা, বারিধারা জে ব্লক ও বনশ্রীতে রয়েছে এর আউটলেট। ঢাকার বাইরে রংপুর, রাজশাহী, বগুড়া, সিলেট, ফেনী, বরিশাল ও নারায়ণগঞ্জেও রয়েছে সারার আউটলেট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দ্রুতই খুলনা শহরের শিববাড়ি মোড়ে সারার আরও একটি নতুন আউটলেট চালু হতে যাচ্ছে।
আউটলেটে কেনাকাটার পাশাপাশি সারার নিজস্ব ওয়েবসাইট থেকে দেশের যেকোনো জায়গায় বসেই অর্ডার করা যাবে পছন্দের পণ্যটি। এ ছাড়া তাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করার সুবিধা রয়েছে। চাইলে কেনাকাটার জন্য সারা অ্যাপ ডাউনলোড করা যাবে প্লে স্টোর থেকে।

বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১২ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বয়স বাড়বে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রকৃত বয়সের তুলনায় শরীরে বার্ধক্যের ছাপ পড়ে যায় অনেক আগে। একেই বলা হয় অকালবার্ধক্য। শরীরের স্বাভাবিক বয়স বৃদ্ধির প্রক্রিয়াগুলো সময়ের আগে দৃশ্যমান হলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বার্ধক্য অনিবার্য হলেও...
১৩ ঘণ্টা আগে
ইফতারে তেলে ভাজা বা বেশি মসলায় রান্না করা খাবার খাওয়া স্বাস্থ্যকর নয়। স্বাস্থ্যকর ইফতারিতে কী রাখা যায়, তাই ভাবছেন কি? অত চিন্তা না করে রাখতে পারেন রঙিন ফলের সালাদ। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। এই রেসিপি যেমন স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদু...
১৮ ঘণ্টা আগে
সঠিক পরিকল্পনা, পুষ্টিকর খাবার এবং সহকর্মীদের প্রতি সহানুভূতিশীল আচরণই পারে আপনার কর্মজীবনকে রমজানেও আনন্দময় ও চাপমুক্ত রাখতে। খাদ্যাভ্যাস এবং ঘুমের রুটিন বদলে যাওয়ায় অনেক সময় ক্লান্তি ও অবসাদ ভর করে। কিন্তু মনে রাখবেন, রোজা রেখে কাজ করা মানেই কর্মদক্ষতা কমিয়ে দেওয়া নয়। সঠিক পরিকল্পনা ও মানসিক...
২০ ঘণ্টা আগে