আমাদের ঘরে বা বাইরে প্লাস্টিকের ব্যবহার খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু এর ব্যবহার প্রতিনিয়ত পরিবেশের ওপর ব্যাপক বিরূপ প্রভাব ফেলছে। প্লাস্টিকদূষণ কমানোর জন্য বিশ্বজুড়ে বেশ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে, যেমন প্লাস্টিক পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা এবং পরিবেশবান্ধব বিকল্পগুলো উৎসাহিত করা।
বর্তমানে বেশ কিছু পরিবেশবান্ধব বিকল্প তৈরি হয়েছে। এগুলোর মধ্যে ভুট্টার তৈরি ব্যাগ, কাচের তৈজসপত্র অন্যতম। এগুলো যেমন পরিবেশের জন্য উপকারী, তেমনি স্বাস্থ্যের জন্যও ভালো।
ভুট্টার তৈরি ব্যাগ
ভুট্টা থেকে তৈরি বায়োডিগ্রেডেবল ব্যাগ প্লাস্টিকের অন্যতম ভালো বিকল্প হিসেবে সামনে এসেছে। এই ব্যাগগুলো তৈরিতে ব্যবহৃত হয় ভুট্টার আঠালির মতো প্রাকৃতিক উপাদান। ভুট্টার তৈরি ব্যাগ দ্রুত মাটির সঙ্গে মিশে যায় এবং পরিবেশে কোনো ক্ষতিকর প্রভাব ফেলতে পারে না। এর বড় সুবিধা হলো, এগুলো ব্যবহারে প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের পরিমাণ কমে আসে, যা প্লাস্টিকদূষণ কমাতে সাহায্য করে।
কাচের তৈজসপত্র
কাচের তৈরি তৈজসপত্র; যেমন জগ, গ্লাস, বোতল—এগুলো পরিবেশের জন্য নিরাপদ এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে বেশ উপকারী। যাঁরা মসলার গন্ধ নিয়ে উদ্বিগ্ন, তাঁরা কাচের বয়াম ব্যবহার করতে পারেন। কারণ, দীর্ঘদিন সুগন্ধি ধরে রাখতে গ্লাস জার অত্যন্ত কার্যকর। এ ছাড়া এটি আর্দ্রতা ও বাইরের দূষণ থেকে মুক্ত রাখে।
পানি পান কিংবা খাবারের টেবিলেও কাচের তৈজসপত্র ব্যবহার করুন। এতে বিষাক্ত কোনো রাসায়নিক পানি বা খাবারে মিশে যাওয়ার ঝুঁকি থাকে না।
কাচের তৈজসপত্র পুনরায় ব্যবহারের উপযোগী। এগুলোর উৎপাদনপ্রক্রিয়ায় কম রাসায়নিক ব্যবহার করা হয়, যা পরিবেশে দূষণ কমিয়ে দেয়।
ভুট্টার তৈরি ব্যাগ ও কাচের জিনিসগুলো ছাড়া আরও কিছু বায়োডিগ্রেডেবল উপাদান; যেমন পেপার কাপ, কলাপাতা দিয়ে তৈরি প্যাকেজিং, বাঁশের তৈরি ব্যাগও বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এগুলো একদিকে যেমন পরিবেশের ওপর তেমন চাপ ফেলে না, একই সঙ্গে ব্যবহারকারীরাও পরিবেশসচেতন হতে শুরু করেছেন।

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১২ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
১৪ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১৫ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৮ ঘণ্টা আগে