বাইক চালানোয় একধরনের আনন্দ আছে। তবে এ সময় অতিরিক্ত সূর্যের তাপ এবং বাতাসের গতি ত্বক ও চুলের ক্ষতি করতে পারে। বাতাসে ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতিতে ত্বকে বিরূপ প্রভাব পড়ে। কিছু সাধারণ পদক্ষেপ নিলে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি এবং বাতাসের রাসায়নিক উপাদান থেকে ত্বক সুরক্ষিত রাখা সম্ভব।
ত্বকের যত্ন
গ্রীষ্মে অতিবেগুনি রশ্মি বিকিরণ হয় বেশি। ফলে ত্বকের কোষ ক্ষতিগ্রস্ত হতে পারে, সঙ্গে হতে পারে পিগমেন্টেশনও। এ সমস্যা থেকে উত্তরণের জন্য ত্বকের বিশেষ পরিচর্যা প্রয়োজন। এ জন্য বাইকে ওঠার আগে এসপিএফ ক্রিম ব্যবহার করা যেতে পারে। এটি ত্বককে অতিবেগুনি রশ্মি ও পিগমেন্টেশন থেকে মুক্ত রাখবে।
দীর্ঘ সময় বাইক চালালে ত্বক পানিশূন্য ও ফ্যাকাশে হয়ে যায়। তাই ত্বক রিহাইড্রেট করতে ক্লিনজার দিয়ে পরিষ্কার করতে হবে। পাশাপাশি টোনার ও হাইড্রেটিং ময়শ্চারাইজার ব্যবহার করে সজীব করে তুলতে হবে। ত্বকের যত্নে ক্লিনজার, টোনার ও ময়শ্চারাইজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুস্থ, উজ্জ্বল ও সজীব ত্বকের জন্য তাই ভালো ব্র্যান্ডের সঠিক পণ্য বেছে নেওয়া জরুরি।
বাইক চালানোর সময় ধুলাবালু ও দূষণ থেকে নিস্তারের সুযোগ নেই। যাঁদের তৈলাক্ত ত্বক, তাঁদের জন্য এই ধুলা ও দূষণ খুবই ক্ষতিকর। তাই বাইক চালানোর সময় সঙ্গে ভেজা টিস্যু নেওয়া যেতে পারে। প্রয়োজনমতো এগুলো দিয়ে ত্বক পরিষ্কার করে নিতে হবে। এতে ধুলাবালুর কারণে ত্বকের ক্ষতি এবং ব্রণ ও রুক্ষতার হাত থেকে রক্ষা পাওয়া যাবে।
ত্বকের মতো ঠোঁটও গুরুত্বপূর্ণ। এর সুরক্ষায় রাস্তায় বের হওয়ার আগে লিপ হাইড্রেটর বা লিপ বাম ব্যবহার করুন।
বাইকে ভ্রমণের সময় অতিরিক্ত মেকআপ ব্যবহার করা থেকে দূরে থাকতে হবে। মনে রাখতে হবে, ত্বক যাতে শ্বাস নিতে পারে। অতিরিক্ত মেকআপের ফলে ত্বক বন্ধ হয়ে যায়। তাই বাইকিং করার সময় বা ভ্রমণের সময় ভারী মেকআপ না করে হালকা মেকআপ করুন।
চুলের যত্ন
প্রচণ্ড রোদে চুলের ক্ষতি হতে পারে। এতে চুল রুক্ষ ও শুষ্ক দেখায়। তাই বাইরে বের হওয়ার আগে হাইড্রেটিং সেরাম ব্যবহার করুন। এটি চুলকে অতিরিক্ত রোদ থেকে রক্ষা করবে।
বাইকে ভ্রমণের সময় নারীদের চুল হালকা করে বাঁধা যাবে না। প্যাঁচানো বিনুনি তৈরি করার চেষ্টা করুন। হেয়ার ব্যান্ড বা স্কার্ফ ব্যবহার করুন। এগুলো চুল জট পাকানো থেকে রক্ষা করবে।
বাইক চালানোর সময় ছেলেরা চুলে স্প্রে ব্যবহার করবেন না। এতে পুরো মাথা ধুলায় ভর্তি হয়ে যেতে পারে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য

আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৫ মিনিট আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
১ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১ ঘণ্টা আগে
আমার মুখের ত্বকে দু-একটা ব্রণের দাগ ছাড়া তেমন কোনো দাগ নেই। তবে প্রতিবার ফেয়ার পলিশ করার পর চিকবোনের কাছে কালচে ছোপ দেখা যায়। কয়েক দিন পর আবার আবছা লাগে দাগটা। এটা কী? আমার কি মেছতা হতে যাচ্ছে?
১ ঘণ্টা আগে