মেকআপের রয়েছে নানা কলাকৌশল। নিখুঁত, ফ্ললেস মেকআপের জন্য এর উপাদান, রং—সবকিছুই আপনার স্কিন টাইপ ও টোনের সঙ্গে মানানসই হওয়া জরুরি। তাই মেকআপ কেনার আগে বিবেচনায় রাখতে পারেন কিছু টিপস।
উপাদান দেখে কিনুন
শুধু মেকআপ কেন, যেকোনো ধরনের বিউটি প্রোডাক্টস কেনার সময় অবশ্যই যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো, এতে ব্যবহৃত উপাদান। প্রাকৃতিক উপাদানসমৃদ্ধ মেকআপ কেনার চেষ্টা করুন। নাহলেও অন্তত প্যারাবেন, পলিএথিলেন, রেটিন্যাল একিটেট–এই উপাদানগুলো যেন মেকআপে না থাকে, সেদিকে লক্ষ রাখতে হবে।
কেনার আগে রিভিউ দেখে নিন
আজকাল প্রায় প্রতিটি ব্র্যান্ডের মেকআপ প্রোডাক্টসেরই রিভিউ পাওয়া যায়। বিভিন্ন বিউটি ব্লগার, স্কিন স্পেশালিস্টের রিভিউ ভিডিও পেয়ে যাবেন তাঁদের পেজে, ফেসবুক ওয়াচ অপশন বা ইউটিউবে। আপনার ত্বকের ধরন, স্কিনটোন—সবকিছুর সঙ্গে ম্যাচ করবে কি না, তা বিস্তারিত জেনে, শুনে, বুঝে বেছে নিতে পারেন আপনার বিউটি প্রোডাক্টস। তবে খেয়াল করবেন, রিভিউগুলো পেইড কি না। পেইড হলে আপনাকে আরও কিছু ব্র্যান্ডের প্রোডাক্টের রিভিউ দেখে বুঝে-শুনে কিনতে হবে।
স্কিনটোন ও আন্ডারটোন বুঝে কিনুন
আমাদের স্কিনটোন ও আন্ডারটোন এই দুটির সংমিশ্রণই হচ্ছে আমাদের গায়ের রং। স্কিনটোন হলো আমাদের ত্বকের ওপরের অংশের রং। ফরসা, কালো, উজ্জ্বল, শ্যামলা—মূলত এই চার ধরনের স্কিনটোন হয়ে থাকে। তবে রোদে পোড়াভাব থাকলে তা সারিয়ে নেবেন। এতে ত্বকের আসল টোন নির্ধারণ করতে কোনো সমস্যা হবে না। ত্বকের ভেতরের দিকে যে রং থাকে এবং ত্বকের ভেতর থেকে যে রং বাইরের দিকে প্রতিফলিত হয়, তা-ই আন্ডারটোন। ওয়ার্ম, কুল ও নিউট্রাল এই তিন ধরনের আন্ডারটোন হয়ে থাকে। বিভিন্ন বিউটি টিপস, আর্টিকেল পড়ে বা বিউটি এক্সপার্টদের পরামর্শ নিয়ে আপনার স্কিনটোন ও আন্ডারটোন বুঝে মেকআপ প্রোডাক্টস কিনুন।
কেনার আগে লিস্ট তৈরি করুন
ফ্ললেস মেকআপ চান? তাহলে মেকআপের প্রতিটি ধাপে আপনার কী দরকার তার একটি তালিকা তৈরি করে নিন। কারণ একটি ছুটে গেলেই মিস হয়ে যেতে পারে আপনার ফ্ললেস মেকআপ লুক। সুন্দর ফ্ললেস মেকআপের জন্য ক্লিঞ্জার, টোনার, সিরাম, ময়েশ্চারাইজার, প্রাইমার, কনসিলার, কালার কারেক্টর, ফাউন্ডেশন, মেকআপ সেটিং স্প্রে আপনার লিস্টে রাখতে অবশ্যই ভুলবেন না।
সোয়াচ বা টেস্টারের সুবিধা
আপনার স্কিনটোন ও আন্ডারটোনের সঙ্গে কোন রঙের বিউটি প্রোডাক্ট মানানসই, তা সোয়াচ করে বা টেস্টার ব্যবহার করে জানতে পারবেন। তাই আপনি যে ব্র্যান্ডের যে প্রোডাক্টস কিনতে চাইছেন, সেগুলোর জন্য এই সুবিধা কোথায় পাবেন কেনার আগে সে খোঁজ নিয়ে যাবেন।
সূত্র: ইনস্টাইল

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কার্যকারিতা কমে যাওয়া বা স্মৃতিভ্রংশ রোধ করার কোনো জাদুকরি ওষুধ না থাকলেও সঠিক খাদ্যাভ্যাস আপনার মস্তিষ্ককে দীর্ঘ সময় সচল ও তীক্ষ্ণ রাখতে পারে। বিশেষ করে রমজান মাসে দীর্ঘ সময় সিয়াম সাধনার পর ইফতার ও সেহরিতে এমন কিছু খাবার নির্বাচন করা জরুরি, যা মস্তিষ্কের...
১১ মিনিট আগে
‘গিভ টু গেইন’—৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হতে যাওয়া আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য এটি। বিশ্বের নারীরা আজ সব বাধা তুড়ি মেরে নিজেদের পছন্দসই পেশায় যুক্ত হচ্ছেন। তাঁদের কেউ কেউ কাজ করছেন নারীর শারীরিক, মানসিক স্বাস্থ্য এবং সৌন্দর্য নিয়ে। যোগব্যায়াম হচ্ছে সেই মাধ্যম, যা চর্চার ফলে একজন নারী সব দিক থে
৪ ঘণ্টা আগে
কখনো কখনো রং রাজনৈতিক পরিচয় বহন করে, আবার কখনো সেই রংই হয়ে ওঠে বিভিন্ন প্রতীকের উৎস। সময় যত গড়িয়েছে, ফ্যাশনে রঙের ব্যবহার ততই হয়েছে প্রতীকী। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে অনেকে সেদিন বিভিন্ন রঙের পোশাক পরবেন। আর পোশাকে সেসব রঙের থাকবে বিভিন্ন অর্থ ও ব্যঞ্জনা।
৫ ঘণ্টা আগে
বিউটি কিংবা রূপচর্চার জগতে প্রতিনিয়ত নতুন নতুন ট্রেন্ড আসে—কখনো ম্যাট লুক, কখনো বা গ্লিটারি মেকআপ। তবে এবারের ট্রেন্ডটি একটু ভিন্ন এবং বেশ আরামদায়ক। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটক অথবা ইনস্টাগ্রাম স্ক্রল করলেই এখন চোখে পড়ছে থলথলে, কাচের মতো স্বচ্ছ আর জেলির মতো দেখতে কিছু প্রসাধনী।
৫ ঘণ্টা আগে