এই যে খুদে বই পড়ুয়ারা, রঙিন ছবির বই পেলে খুব তো ভালো লাগে, তাই না? একটুখানি পড়ে অনেকক্ষণ ধরে পৃষ্ঠাজুড়ে আঁকা ছবির খুঁটিনাটি দেখা যায়। এমন বই ভালো না লেগে উপায় আছে, বলো? তাই তো খবর নিয়ে আসা তোমাদের কাছে। কখনো শিউলি ফুল কুড়িয়েছ উঠোনে? মাকে জিজ্ঞেস করেই দেখো, শিউলিতলায় ফুল কুড়ানো নিয়ে কত না স্মৃতি রয়েছে তাঁর। সেই ফুল কুড়াতে আসা এক ছোট্ট মেয়েকে নিয়েই লেখা হয়েছে ‘ফুলমণি’র গল্প।
একটুখানি শুনে রাখো গল্পটি, ঘড়িতে সকাল আটটা। তবু সকাল হলো না। চারদিক মেঘলা, অন্ধকার। কী হলো আজ সকালটার? বিলু অবাক হয়ে ভাবে! শিউলিতলায় ফুল ছড়িয়ে আছে এখন পর্যন্ত। কিন্তু ফুল কুড়োতে আসেনি ফুলমণি। ফুলমণির কী হলো, বলো তো? কোনো বিপদ-আপদ হয়নি তো!
ভাবতে ভাবতেই বিলু বেরিয়ে পড়ল পথে। খুঁজবে সে ফুলমণিকে। যারা বই পড়তে পারো, তাদের জন্য সুন্দর ছবির গল্পের বইটি লিখেছেন সাদিকা রুমন। সুন্দর করে পাতাজুড়ে ছবি এঁকেছেন শামীম আহমেদ।
২০১৮ সালের জানুয়ারিতে প্রকাশিত বইটির কভার করা হয়েছে আর্টকার্ড দিয়ে। ভেতরের ঝকঝকে পৃষ্ঠাগুলো আর্ট পেপারে বাঁধানো। বইটি তোমার সংগ্রহে রাখতে চাইলে কিনে নিয়ো। দাম পড়বে ১৭৫ টাকা। ইকরিমিকরি থেকে প্রকাশিত বইটি পাওয়া যাবে পাঠক সমাবেশ, বাতিঘর, বেঙ্গল বই, বই বিচিত্রা, কথাপ্রকাশ, চর্চা, পিবিএস, আগোরা, স্বপ্ন, ডেইলি শপিং শপ এন সেভ, রকমারি ডটকম, ইকরিমিকরি ডটকম, ইকরিমিকরি ফেসবুক শপ ও দারাজ ডটকম থেকে।

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
২৬ মিনিট আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
১ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
২ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
২ ঘণ্টা আগে