
শাহিদ কাপুর ও কারিনা কাপুর খানের পুনর্মিলন ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলেছে। আইফা অ্যাওয়ার্ডসের মঞ্চে তাদের বন্ধুত্বপূর্ণ আলাপ দেখে ভক্তরা অভিভূত, কেউ কেউ তো ভাবতেই শুরু করেছেন— যদি তারা আলাদা না হতেন?
প্রাক্তনদের সঙ্গে দেখা হওয়া স্বাভাবিক বিষয়, বিশেষত যদি তারা জীবনের কোনো পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তবে দিল্লিভিত্তিক সম্পর্ক বিশেষজ্ঞ রুচি রুহ এই ঘটনাকে অভিহিত করেছেন ‘পরিণত আচরণের মাস্টারক্লাস’ হিসেবে।
সকল প্রাক্তনের সঙ্গে মুখোমুখি হওয়া কঠিন বা অস্বস্তিকর নাও হতে পারে। তবে সম্পর্কের অতীত যদি তিক্ত হয়, তবে হঠাৎ দেখা হয়ে গেলে অনেকেই অস্বস্তি বোধ করেন। এটি হতে পারে কোনো বন্ধুর বিয়েতে বা শপিং মলে হঠাৎ দেখা হয়ে যাওয়া— জীবনের অপ্রত্যাশিত মুহূর্তগুলোর একটি।
কেমন হবে পরিণত আচরণ?
শান্ত থাকুন
প্রাক্তনের সঙ্গে দেখা হলে এটি আসলে আপনার মানসিক স্থিতিশীলতার পরীক্ষা। আপনি কি সত্যিই অতীত ভুলতে পেরেছেন? বিষয়টি সামলানো তখন সহজ হয়, যদি সম্পর্কের অতীতের কোনো নেতিবাচক অনুভূতি না থাকে। তবে রাগ, দুঃখ বা নস্টালজিয়া যদি ফিরে আসে, তাহলে নিজেকে সংযত রাখার চেষ্টা করুন।
মনোবিদ ডা. শৈলেশ ঝা বলেন, ‘আপনার অনুভূতি তীব্র হয়ে উঠতে পারে, তবে দৃশ্যত তা প্রকাশ না করাই ভালো। গভীর শ্বাস নিন, নিজেকে সামলান। কোনো নাটকীয়তা করবেন না, তাতে পরিস্থিতি আরও জটিল হতে পারে।’
রুচি রুহের মতে, মৃদু হাসি, নম্রভাবে ‘হ্যালো’ বলা বা শুধু মাথা ঝুঁকিয়ে সম্মতি জানানোই যথেষ্ট। অপ্রয়োজনীয় কথা বা অতিরিক্ত উচ্ছ্বাস এড়িয়ে চলাই ভালো।
দীর্ঘ আলাপে জড়াবেন না
আপনার যদি সাবেকের সঙ্গে খুবই ভালো সম্পর্ক না থাকে, তাহলে ছোট ও সৌজন্যমূলক কথোপকথনই যথেষ্ট।
রুচি রুহ পরামর্শ দিয়েছেন, ‘অতীতের প্রসঙ্গ তুলে আনা ঠিক নয়, বিশেষত বিচ্ছেদের কারণ নিয়ে আলোচনা করা বা দেখানোর চেষ্টা করা যে আপনি কতটা বদলে গেছেন। পরিস্থিতি বুঝুন— তারা কি আপনাকে স্বস্তিতে বোধ করাচ্ছেন? তাদের মুখাবয়ব কী বলছে? যদি অস্বস্তি টের পান, তাহলে দ্রুত, সুন্দরভাবে আলাপ শেষ করুন।’
সীমারেখা বজায় রাখুন
সম্পর্কের অতীত যেমনই হোক, সাবেকের প্রতি আচরণে সংযম ও শালীনতা থাকা উচিত।
রুচি বলেন, ‘সম্পূর্ণ এড়িয়ে যেতে চাইলে তা-ও করুন, তবে দৃষ্টিকটু কিছু করবেন না। যদি মুখোমুখি হন, তাহলে নিরপেক্ষ, আত্মবিশ্বাসী ভঙ্গিতে থাকুন।’
নিজের দিকে মনোযোগ দিন
আপনার বর্তমান সঙ্গী বা বন্ধুদের প্রতি মনোযোগ দিন। মনে করুন, বিচ্ছেদের পর আপনি কতটা বদলেছেন, কতটা এগিয়েছেন।
একা থাকলে, ইতিবাচক কোনো কিছুর দিকে মন দিন— খাওয়া, ছবি তোলা বা সাজসজ্জায় নিজেকে ব্যস্ত রাখুন।
প্রস্থান পরিকল্পনা রাখুন
আপনি যদি আগে থেকেই জানেন, কোনো অনুষ্ঠানে প্রাক্তনের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে, তাহলে একটি কৌশল ঠিক রাখুন।
বিশেষজ্ঞরা বলেন, ‘যদি পরিস্থিতি বেশি চাপপূর্ণ হয়ে ওঠে, তাহলে ভদ্রভাবে নিজেকে সরিয়ে নিন।’

আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৬ মিনিট আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
১ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১ ঘণ্টা আগে
আমার মুখের ত্বকে দু-একটা ব্রণের দাগ ছাড়া তেমন কোনো দাগ নেই। তবে প্রতিবার ফেয়ার পলিশ করার পর চিকবোনের কাছে কালচে ছোপ দেখা যায়। কয়েক দিন পর আবার আবছা লাগে দাগটা। এটা কী? আমার কি মেছতা হতে যাচ্ছে?
২ ঘণ্টা আগে