
রক ব্যান্ড কোল্ডপ্লের সাম্প্রতিক কনসার্টে ‘কিস ক্যামে’ ধরা পড়া এক ভিডিও ঘিরে তোলপাড় পুরো বিশ্ব। ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জনপ্রিয় রক ব্যান্ড কোল্ডপ্লের কনসার্ট। সেখানে ‘কিস ক্যাম’-এর পর্দায় ধরা পড়েন অ্যাস্ট্রোনোমারের সিইও অ্যান্ডি বাইরন ও মানবসম্পদ বিভাগের প্রধান ক্রিস্টিন ক্যাবট। ওই ফুটেজে দেখা যায়, ক্রিস্টিনকে পেছন থেকে আলিঙ্গন করে আছেন অ্যান্ডি। কোল্ডপ্লের গানের সুরে সুরে দুলছেন দুজনে। তবে যখনই তাঁরা দেখতে পান, বিগ স্ক্রিনে নিজেদের দেখা যাচ্ছে, তখনই হকচকিত হয়ে পড়েন। দুহাতে মুখ ঢেকে পেছন ফিরে আড়ালে চলে যান ক্রিস্টিন। আর অ্যান্ডি সঙ্গে সঙ্গে নিচে লুকিয়ে পড়েন। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও ফুটেজ।
এ নিয়ে নানা মিম-ট্রল, হাসি-ঠাট্টা চললেও এই ঘটনার পর থেকে নতুন করে আলোচনায় বিবাহ-বহির্ভূত সম্পর্ক। অনেকের মনে প্রশ্ন উঠছে, ‘আমার সঙ্গীও কি আমাকে বোকা বানাচ্ছে?’
এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে এসেছে এক বিস্ময়কর তথ্য। বিভিন্ন জরিপ ও কেস স্টাডিতে দেখা গেছে, নিরীহ ইমোজিই হতে পারে সঙ্গীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের বড় ইঙ্গিত। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এআরএফ প্রাইভেট ইনভেস্টিগেটরসের শীর্ষ তদন্তকারী পল জোন্স বলছেন, অনেকে এখন মোবাইল ফোনে ইমোজির মাধ্যমে গোপনে প্রেম চালিয়ে যাচ্ছেন। যেখানে পিচ ফল বা আগুনের মতো নিরীহ ইমোজির মধ্যেই লুকিয়ে থাকে গোপন সংকেত।
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এবং ফ্যাবুলাস ম্যাগাজিনকে তিনি বলেছেন, হোয়াটসঅ্যাপ ও স্ন্যাপচ্যাটের মতো মেসেজিং অ্যাপ এখন গোপন সম্পর্কের আঁতুড়ঘর। পল বলেন, ‘অনেক মানুষ ভাবেন, প্রতারণা মানেই রাত জেগে কথা বলা বা গোপনে ছবি পাঠানো। কিন্তু এখন প্রতারণার সূচনা হচ্ছে একটিমাত্র ইমোজি দিয়েই।’

প্রতারণাকারীরা পুরোনো দিনের প্রেমপত্র নয়, বরং ব্যবহার করছেন ‘ক্রিপ্টিক কোড’ বা গোপন সংকেত; যার বেশির ভাগ ইমোজি। জোন্স বলেন, ‘গত এক বছরে আমরা লক্ষ করেছি, অনেকে প্রতিদিনের সাধারণ ইমোজিকে ব্যবহার করছেন গোপনে যোগাযোগের মাধ্যম হিসেবে, যা দেখে সাধারণ ব্যবহারকারী বুঝতেই পারবেন না এখানে কী বলার চেষ্টা করা হয়েছে।’
জোন্স জানান, ফ্রেঞ্চ ব্রেকফাস্ট আইটেম ক্রোসাঁ, তালা কিংবা চিঠির মতো নিরীহ ইমোজিগুলোর ব্যবহারই এসব গোপন সম্পর্কে সর্বাধিক। কোনো পার্টনারের মোবাইলে এসব ইমোজি যদি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়; তবে তা হতে পারে তার গোপন প্রেমের আভাস।

তিনি বলেন, ‘আমরা এমন কেসও পেয়েছি, যেখানে ক্রোসাঁ ইমোজির মাধ্যমে বোঝানো হচ্ছে “সকালে ব্রেকফাস্টে দেখা করো”, কিংবা চিঠির ইমোজির অর্থ দাঁড়াচ্ছে “অসুবিধা না থাকলে মেসেজ দিয়ো।” এগুলো একধরনের গোপন ভাষা।’
এই সব গোপন বার্তা আদান-প্রদান করতে ব্যবহারকারীরা কখনো চ্যাট ‘আর্কাইভ’ করে রাখেন, আবার কখনো ব্যবহার করেন ডিজঅ্যাপিয়ারিং মেসেজের ফিচার। পল জোন্স সতর্ক করে বলেন, সম্পর্কের সন্দেহের সূত্রপাত অনেক সময় ঘটে একটিমাত্র ইমোজি থেকে। তাই সঙ্গীর আচরণে অস্বাভাবিকতা থাকলে সতর্ক হওয়াই ভালো।
তবে কেবল ইমোজির ওপর নির্ভর করে সিদ্ধান্ত না নিয়ে, বিশ্বাস, খোলামেলা আলোচনা এবং পারস্পরিক বোঝাপড়ার দিকেই জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

‘গিভ টু গেইন’—৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হতে যাওয়া আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য এটি। বিশ্বের নারীরা আজ সব বাধা তুড়ি মেরে নিজেদের পছন্দসই পেশায় যুক্ত হচ্ছেন। তাঁদের কেউ কেউ কাজ করছেন নারীর শারীরিক, মানসিক স্বাস্থ্য এবং সৌন্দর্য নিয়ে। যোগব্যায়াম হচ্ছে সেই মাধ্যম, যা চর্চার ফলে একজন নারী সব দিক থে
১ ঘণ্টা আগে
কখনো কখনো রং রাজনৈতিক পরিচয় বহন করে, আবার কখনো সেই রংই হয়ে ওঠে বিভিন্ন প্রতীকের উৎস। সময় যত গড়িয়েছে, ফ্যাশনে রঙের ব্যবহার ততই হয়েছে প্রতীকী। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে অনেকে সেদিন বিভিন্ন রঙের পোশাক পরবেন। আর পোশাকে সেসব রঙের থাকবে বিভিন্ন অর্থ ও ব্যঞ্জনা।
২ ঘণ্টা আগে
বিউটি কিংবা রূপচর্চার জগতে প্রতিনিয়ত নতুন নতুন ট্রেন্ড আসে—কখনো ম্যাট লুক, কখনো বা গ্লিটারি মেকআপ। তবে এবারের ট্রেন্ডটি একটু ভিন্ন এবং বেশ আরামদায়ক। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটক অথবা ইনস্টাগ্রাম স্ক্রল করলেই এখন চোখে পড়ছে থলথলে, কাচের মতো স্বচ্ছ আর জেলির মতো দেখতে কিছু প্রসাধনী।
২ ঘণ্টা আগে
বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১৬ ঘণ্টা আগে