কোটি কোটি ঘ্রাণ বাতাসে ভেসে বেড়ায়, প্রতিটিই কারও না কারও পছন্দের। মজার ব্যাপার হলো, সবটাই আবার সুগন্ধ ছড়ায় না। জ্বলন্ত উনুনে কড়াইয়ের বাদামি হতে থাকা পেঁয়াজের গন্ধ কারো খুব পছন্দের, আবার কারো পছন্দ চার্চে জ্বলা মোমবাতির ঘ্রাণ।
প্রিয় কোনো কিছুর কথা মনে করিয়ে দেয় বলে বা ইতিবাচক ভাবনা জোগায় বলে নির্দিষ্ট কিছু গন্ধ ভালোবাসেন কেউ কেউ। গন্ধ নিয়ে মানুষের বিচিত্র অভিজ্ঞতা, বিচিত্র অনুভূতি। নতুন বইয়ের ঘ্রাণ অনেকের ভালো লাগে, কারও ভালো লাগে নতুন চামড়ার গন্ধ; কারও ভালো লাগে ছেলেবেলার কোনো স্মৃতিধার্য ঘটনার বিশেষ গন্ধ, কারও আবার বৃষ্টিভেজা মাটির সোঁদা গন্ধ!
গন্ধের প্রতি এই টান বা সংবেদন থেকেই ধীরে ধীরে সুগন্ধিদ্রব্য হয়ে উঠেছে মানুষের দৈনন্দিন জীবনের অংশ। রুচি ও ব্যক্তিত্বের সঙ্গেও তা জড়িয়ে গেছে।
প্রকৃতির রূপ-রস-গন্ধে মাতাল কবি জীবনানন্দ, বা পথের ধারের ফোটা বুনোফুলের ঘ্রাণে আহ্লাদিত কথাকার বিভূতিভূষণের গন্ধ—অনুভূতির নানা নিদর্শন তাঁদের রচনায় মুদ্রিত। সুগন্ধ-সৌরভের প্রতি মানুষের মুগ্ধতা সহজাত।
সুগন্ধের যেমন হাজারটা রকম আছে। মানুষের পছন্দেরও রয়েছে অদ্ভুত সব রকমফের। যেসব গন্ধের কথা ওপরে বলা হলো, তা ছাড়া আরও সব বিচিত্র জিনিসের গন্ধ ভালোবাসে মানুষ। যেমন—আলকাতরার গন্ধ, ব্লিচিং পাউডারের গন্ধ, পেট্রোলের গন্ধ ইত্যাদি।
কিন্তু হঠাৎ গন্ধ নিয়ে এত আলোচনা কেন? কারণ, আজ বিশ্ব সুগন্ধ দিবস। বিচিত্র ও বিশেষ এই দিনকে একটু ভিন্ন আমেজে উদ্যাপনও করতে পারেন। নতুন সুগন্ধি কিনে উপহার দিতে পারেন প্রিয় মানুষটিকে; একগুচ্ছ সুগন্ধি ফুল হতে পারে আজকের জন্য বিশিষ্ট এক উপহার।
বিশ্ব সুগন্ধ দিবসের উদ্যাপন কবে, কীভাবে শুরু হয়েছিল, তা নিয়ে সর্বসম্মত কোনো সিদ্ধান্তের কথা জানা যায় না। তেমনি সুগন্ধির উৎপত্তির সর্বজনগ্রাহ্য ইতিহাস পাওয়া যায় না। তবে উৎপত্তিস্থল হিসেবে মেসোপটেমিয়ার (বর্তমান ইরাক, কুয়েত ও সৌদি আরব) নামই পাওয়া যায়। এই অঞ্চলে ফুল, তেল, গাছের বিভিন্ন অংশ ব্যবহার করে সুগন্ধি তৈরি হতো। সাইপ্রাসে পাওয়া গেছে ৪ হাজার বছর আগে প্রতিষ্ঠিত সুগন্ধি কারখানার সন্ধান। ফল ও ফুল দিয়ে তৈরি হতো সুঘ্রাণ।
সূত্র: ডেইজ অব দ্য ইয়ার

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১২ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
১৪ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১৫ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৮ ঘণ্টা আগে