টোকাইয়ের কথা মনে আছে? ওই যে চেক লুঙ্গি পরা আর কাঁধে বিশাল বস্তা নিয়ে ঘুরে বেড়ানো ছেলেটি? তার আশপাশে ঘুরে বেড়ায় কালো কাকেরা। চিনতে পারছ না বুঝি?
মাকে জিজ্ঞেস করো, মা গড়গড় করে সব বলে দেবেন। হ্যাঁ, বাবাও তাঁকে চেনেন।
রং নেই, কেবল কালো কালিতে সেই টোকাই এঁকেছিলেন শিল্পী রফিকুননবী। আমরা সবাই তাঁকে রনবী বলেই চিনি।
কিন্তু খেয়াল করলে দেখবে, রনবী অনেক দিন হলো টোকাই আর কাককে আঁকছেন না। কেন বলো তো? হুট করে কী আঁকা বন্ধ করা যায় বলো?
তোমার কী মনে হয়, রনবীর কাগজ আর কালি ফুরিয়ে গেছে, তাই তিনি আঁকতে পারছেন না? তা তো হওয়ার কথা নয়। মহা বড় শিল্পী বলে কথা, এসব ফুরোলে চলে না। কাকেরাও কিন্তু ব্যাপারটা টের পেয়ে গেছে বটে। রনবী তাদের আর আঁকছেন না। তারা একেবারে নাছোড়বান্দা। নাহ্, এ বড় অন্যায়। রনবীকে কাক আঁকতেই হবে। তাই কাকেরা অবরোধ করল। ঘেরাও হবে রনবীর বাড়ি। কাকেদের অবরোধে বন্দী তিনি। মহা বিপদে পড়ে রনবী কী ভাবছেন?
নাকি খাতা-কলম নিয়ে আঁকতে বসেছেন কাকেদের ছবি। জানতে হলে পড়ে ফেলতে হবে ‘রনবী, কাক ও কাঠঠোকরা’ বইটি। এটি লিখেছেন তুষার আবদুল্লাহ। বইয়ের সুন্দর সব ছবি এঁকেছেন রফিকুননবী নিজেই। এ বইটির দাম ১৫০ টাকা মাত্র। ইকরি মিকরি প্রকাশনী থেকে বের হয়েছে বইটি।

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
২৫ মিনিট আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
১ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
২ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
২ ঘণ্টা আগে