জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক আজকের পত্রিকা। প্রতিষ্ঠানটির মাল্টিমিডিয়া বিভাগের একাধিক শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গতকাল রোববার (২১ ডিসেম্বর) এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত ই-মেইল ঠিকানায় সিভি পাঠাতে পারবেন।
পদের নাম: সাব-এডিটর (মাল্টিমিডিয়া)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা বা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
দক্ষতা ও অভিজ্ঞতা: কনটেন্ট তৈরি ও স্ক্রিপ্ট লেখায় দক্ষ হতে হবে। শুদ্ধ উচ্চারণে পারদর্শী হতে হবে। অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।
পদের নাম: ভিডিও এডিটর (মাল্টিমিডিয়া)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা বা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
দক্ষতা ও অভিজ্ঞতা: অ্যাডোব প্রিমিয়ার প্রো ও আফটার ইফেক্টসে দক্ষতা থাকতে হবে। কপিরাইট ইস্যু ও সোশ্যাল মিডিয়া সম্পর্কে ধারণা থাকতে হবে। সংশ্লিষ্টকাজে প্রার্থীদের কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা (বনশ্রী)।
বেতন: আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত এই [email protected] ই-মেইল ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৫ জানুয়ারি, ২০২৬।
সূত্র: বিজ্ঞপ্তি

দক্ষ জনশক্তির ঘাটতি মোকাবিলায় বিদেশি পেশাজীবীদের জন্য বিভিন্ন কর্মভিসা চালু করেছে জার্মানি। এর মধ্যে অন্যতম হলো কোয়ালিফায়েড এমপ্লয়মেন্ট ভিসা। স্বীকৃত শিক্ষাগত বা কারিগরি যোগ্যতা রয়েছে এবং জার্মান কোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব পেয়েছেন...
৫ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে আলোচনা যেমন বাড়ছে, তেমনি চাকরির ভবিষ্যৎ নিয়েও নানা প্রশ্ন উঠছে। অটোমেশন ও প্রযুক্তিনির্ভর কর্মপদ্ধতির বিস্তারে অনেকের মধ্যে চাকরির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে প্রযুক্তি যেমন কিছু কাজের ধরন বদলেছে...
৫ ঘণ্টা আগে
অনলাইন শপিং মার্কেট প্লেস শপআপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ট্রেজারি অ্যান্ড ব্যাংকিং অপারেশনস বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৭ জুন পর্যন্ত।
১৭ ঘণ্টা আগে
আলোক হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেড কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল অফিসার (সুইটেবল ডিপার্টমেন্ট)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ জুন পর্যন্ত।
১৯ ঘণ্টা আগে