
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। প্রতিষ্ঠানটিতে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট (পুরুষ) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট (পুরুষ)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি বা সমমান।
কাজের ধরন: এয়ারলাইনসের সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি ও নিশ্চিতকরণ। কেবিন ক্রুর নিরাপত্তা তল্লাশি পরিচালনা। যাত্রীদের নিরাপত্তা তল্লাশি সম্পাদন। বিমান, যাত্রী, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।
বয়সসীমা: ২০–৩০ বছর।
উচ্চতা: ন্যূনতম ৫ ফুট ৭ ইঞ্চি বা ১৭০.১৮ সেমি।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। সামরিক বা আধা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য বা সিকিউরিটি কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
নিয়োগের স্থান: উত্তরা, ঢাকা।বেতন: ১৮ হাজার টাকা।
সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী চিকিৎসা বিমা, সাপ্তাহিক দুই দিন ছুটি, উৎসব ভাতা ও ডিউটি শিডিউল অনুযায়ী খাবারের সুব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ৩ সেপ্টেম্বর, ২০২৫।
সাক্ষাৎকারের তারিখ: ৫ সেপ্টেম্বর, ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটিতে ১০ ক্যাটাগরির পদে মোট ৪০০ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৯ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২২ ফেব্রুয়ারি থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১৩ ঘণ্টা আগে
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির সাত ক্যাটাগরির পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। ২৩ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।
১৩ ঘণ্টা আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণায়ের অধীনে বিদ্যুৎ বিভাগের আওতাধীন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দপ্তরটিতে সাত ক্যাটাগরির শূন্য পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগামী ১ মার্চ থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হবে।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির পাঁচ ক্যাটাগরির শূন্য পদে মোট পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। ২৫ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
১৫ ঘণ্টা আগে