মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
পদগুলো হলো হ্যাচারি সহকারী, ভান্ডাররক্ষক, গাড়িচালক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ক্যাশিয়ার, ডেকহ্যান্ড (উচ্চ স্কেল) ও অফিস সহায়ক।
আগ্রহী প্রার্থীদের বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। প্রার্থীদের আবেদনে ১-৬ নম্বর ক্রমিকের পদগুলোর জন্য ১০০ ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা এবং ৭ নম্বর ক্রমিকের পদগুলোর জন্য ৫০ ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

অনলাইন শপিং মার্কেট প্লেস শপআপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ট্রেজারি অ্যান্ড ব্যাংকিং অপারেশনস বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৭ জুন পর্যন্ত।
১২ ঘণ্টা আগে
আলোক হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেড কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল অফিসার (সুইটেবল ডিপার্টমেন্ট)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ জুন পর্যন্ত।
১৪ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ইপিলিয়ন গ্রুপে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ‘গার্মেন্টস অ্যান্ড ফ্যাক্টরি অপারেশন (রিটেইল ফ্যাশন–সেইলর) বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ জুলাই পর্যন্ত।
১৫ ঘণ্টা আগে
স্কিনকেয়ার, কসমেটিকস ও হোমকেয়ার খাতের একটি স্বনামধন্য আন্তর্জাতিক ও দেশের উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ব্র্যান্ড ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ জুলাই পর্যন্ত।
১৫ ঘণ্টা আগে