টেলিযোগাযোগ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অধিদপ্তরের দুই ক্যাটাগরির শূন্য পদে মোট ৩১ জনকে নিয়োগ দেওয়া হবে। ১২ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১৬ মার্চ থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: পিএ-কাম-কম্পিউটার অপারেটর।
পদসংখ্যা: ৬টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। মাইক্রোসফট অফিস ব্যবহারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।
বেতন: ১২,৬০০-৩০,২৩০ টাকা।
পদের নাম: অফিস সহায়ক।
পদসংখ্যা: ২৫টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ১১,০০০-২৭,৩০০ টাকা।
বয়সসীমা: সব পদের ক্ষেত্রে ১ মার্চ ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
শর্তাবলি: অনলাইনে আবেদনপত্র পূরণ করার সময় সব শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতার সনদ ব্যতীত অন্য কোনো শিক্ষাগত যোগ্যতা অন্তর্ভুক্তির সুযোগ থাকবে না। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তী সময়ে এ-সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। সব পদের প্রার্থীদের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।
পিএ-কাম-কম্পিউটার অপারেটর পদের প্রার্থীদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কম্পিউটার মুদ্রাক্ষরে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বিবেচিত হবেন। অফিস সহায়ক পদের প্রার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাপেক্ষে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বিবেচিত হবেন।
মৌখিক পরীক্ষার সময় সব প্রকার সনদের মূল কপি এবং ডাউনলোড করা আবেদনের কপি প্রদর্শনসহ সনদসমূহের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার কোনো প্রকার ভাতা দেওয়া হবে না। টেলিযোগাযোগ অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২২ অনুযায়ী নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। বিজ্ঞপ্তিতে প্রকাশিত শূন্যপদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি বা বাতিল এমনকি কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যেকোনো সময় নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল/প্রত্যাহার করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা telecomdept.teletalk.com.bd লিঙ্কে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।
আবেদনের শেষ সময়: আগামী ১৬ এপ্রিল, ২০২৬; বিকেল ৫টা পর্যন্ত।
সূত্র: বিজ্ঞপ্তি

অনলাইন শপিং মার্কেট প্লেস শপআপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ট্রেজারি অ্যান্ড ব্যাংকিং অপারেশনস বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৭ জুন পর্যন্ত।
১২ ঘণ্টা আগে
আলোক হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেড কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল অফিসার (সুইটেবল ডিপার্টমেন্ট)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ জুন পর্যন্ত।
১৪ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ইপিলিয়ন গ্রুপে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ‘গার্মেন্টস অ্যান্ড ফ্যাক্টরি অপারেশন (রিটেইল ফ্যাশন–সেইলর) বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ জুলাই পর্যন্ত।
১৫ ঘণ্টা আগে
স্কিনকেয়ার, কসমেটিকস ও হোমকেয়ার খাতের একটি স্বনামধন্য আন্তর্জাতিক ও দেশের উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ব্র্যান্ড ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ জুলাই পর্যন্ত।
১৫ ঘণ্টা আগে