
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় ৪৬তম বিসিএসের আগামীকাল বুধ ও পরদিন বৃহস্পতিবারের মৌখিক পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত পরীক্ষার তারিখ পরে জানানো হবে।
গত রোববার (২৮ ডিসেম্বর) থেকে ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। সূচি অনুসারে বুধবার সাধারণ ক্যাডার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৯৫ জন এবং বৃহস্পতিবার সাধারণ ক্যাডার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৯৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এর আগে, গত ২৭ নভেম্বর ৪ হাজার ৪২ প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করে এ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি, যার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ২৬ এপ্রিল। প্রিলিমিনারিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী অংশ নিয়েছিলেন। ওই বছরের ৯ মে প্রিলিমিনারি প্রকাশিত ফলে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৩৮ জন।
গত বছরের ২৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত এ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সরকার পরিবর্তনের পর অস্থির সময়ের কারণে ২৫ আগস্ট তা স্থগিত ঘোষণা করা হয়।
‘বৈষম্য দূরীকরণে’ প্রথম দফায় প্রিলিমিনারিতে উত্তীর্ণদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে ফের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে গত বছরের ১৮ নভেম্বর ঘোষণা দেয় পিএসসি। আগে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জনের সঙ্গে আরও ১০ হাজার ৭৫৯ প্রার্থীকে উত্তীর্ণ করে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল ফের গত বছরের ২৭ নভেম্বর প্রকাশ করা হয়।
পরে চলতি বছরের ২৪ মার্চ থেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরুর ঘোষণা দিয়েছিল কমিশন। তবে প্রার্থীদের আন্দোলনের মুখে গত ২১ মে তা স্থগিত ঘোষণা করা হয়েছিল।
গত ২৪ জুলাই থেকে শুরু হয়ে এ বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা ৩ আগস্ট পর্যন্ত চলে। ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত চলে পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা।

দক্ষ জনশক্তির ঘাটতি মোকাবিলায় বিদেশি পেশাজীবীদের জন্য বিভিন্ন কর্মভিসা চালু করেছে জার্মানি। এর মধ্যে অন্যতম হলো কোয়ালিফায়েড এমপ্লয়মেন্ট ভিসা। স্বীকৃত শিক্ষাগত বা কারিগরি যোগ্যতা রয়েছে এবং জার্মান কোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব পেয়েছেন...
৪ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে আলোচনা যেমন বাড়ছে, তেমনি চাকরির ভবিষ্যৎ নিয়েও নানা প্রশ্ন উঠছে। অটোমেশন ও প্রযুক্তিনির্ভর কর্মপদ্ধতির বিস্তারে অনেকের মধ্যে চাকরির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে প্রযুক্তি যেমন কিছু কাজের ধরন বদলেছে...
৪ ঘণ্টা আগে
অনলাইন শপিং মার্কেট প্লেস শপআপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ট্রেজারি অ্যান্ড ব্যাংকিং অপারেশনস বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৭ জুন পর্যন্ত।
১৬ ঘণ্টা আগে
আলোক হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেড কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল অফিসার (সুইটেবল ডিপার্টমেন্ট)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ জুন পর্যন্ত।
১৮ ঘণ্টা আগে