স্থানীয় সরকার বিভাগের তিনটি পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ১২৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আকবর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
পদগুলো হলো কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।
উল্লেখিত এই তিনটি পদে লিখিত পরীক্ষা ১৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর ইডেন মহিলা কলেজ ও আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উভয় পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ২৭ ডিসেম্বর সকাল ১০টায় আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে উপস্থিত হতে হবে। ব্যবহারিক পরীক্ষার জন্য পৃথকভাবে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংক লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্যাংকটিতে ‘ট্রানজেকশন সার্ভিস অফিসার (টিএসও)’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১৯ মিনিট আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের টেলিযোগাযোগ নেটওয়ার্ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির প্রোডাক্ট ডিভিশনের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। সোমবার (২ মার্চ) এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২২ মিনিট আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটিতে ১০ ক্যাটাগরির পদে মোট ৪০০ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৯ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২২ ফেব্রুয়ারি থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১৯ ঘণ্টা আগে
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির সাত ক্যাটাগরির পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। ২৩ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।
২০ ঘণ্টা আগে