বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাহিনীটিতে বাংলাদেশ পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৬ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারে ৮ হাজার পুরুষ ও ২ হাজার নারী কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এতে আবেদন করতে পারবেন। প্রার্থীদের উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ থাকতে হবে ২.৫।
প্রার্থীদের বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। একই সঙ্গে প্রার্থীদের অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্তা নয়)। প্রার্থীদের বয়সসীমা হতে হবে ১৮-২০ বছরের মধ্যে।
যেসব প্রার্থীর বয়স ৩১ মার্চে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে, তাঁরা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার জন্য বিদ্যমান কোটাপদ্ধতি অনুসৃত হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৪৫ টাকা (অফেরতযোগ্য)।
সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ৫ ফুট ৬ ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ছাড়া) কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। আর সাধারণ ও অন্যান্য কোটার নারী প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ছাড়া) কোটার ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে।
প্রার্থীরা এই লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে ‘অ্যাসোসিয়েট-অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৪ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
৩ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী শিল্পপ্রতিষ্ঠান ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। প্রতিষ্ঠানটিতে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন রিপ্রেজেন্টেটিভ (এডিআর) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ৫ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
৪ ঘণ্টা আগে
শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেড মার্কস অধিদপ্তরে জনবল নিয়োগের কার্যক্রম চলছে। এই নিয়োগে অধিদপ্তরের ৯ ক্যাটাগরির শূন্য পদে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে।
৫ ঘণ্টা আগে
দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ‘মুয়াজ্জিন’ পদে নিয়োগের উদ্দেশে অনুষ্ঠেয় লিখিত পরীক্ষার সময়সূচি, কেন্দ্র এবং প্রবেশপত্র সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
৫ ঘণ্টা আগে