ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ৪টি পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষা ৪ থেকে ১০ জানুয়ারি বিভিন্ন সময়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), খুলনায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ওজোপাডিকোর মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আলমগীর কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের বিষয়ে জানানো হয়।
পদগুলো হলো উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল), উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল), উপসহকারী প্রকৌশলী (সিভিল) ও উপসহকারী প্রকৌশলী (কম্পিউটার)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার পরিবর্তিত সময়সূচি যথাসময়ে অবহিত করা হবে।

সীমান্ত ব্যাংক পিএলসিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের এসএমই ব্যাংকিং (এসও-এসপিও) বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২০ জুন পর্যন্ত।
২৯ মিনিট আগে
আকিজ মোটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস অ্যান্ড মার্কেটিং, লিথিয়াম ব্যাটারি বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৭ জুন পর্যন্ত।
৩০ মিনিট আগে
বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসিতে (এনসিসি ব্যাংক) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ব্রাঞ্চ ব্যাংকিং (এও–অফিসার) বিভাগে ‘রিলেশনশিপ অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৩ জুন পর্যন্ত।
২ ঘণ্টা আগে
দক্ষ জনশক্তির ঘাটতি মোকাবিলায় বিদেশি পেশাজীবীদের জন্য বিভিন্ন কর্মভিসা চালু করেছে জার্মানি। এর মধ্যে অন্যতম হলো কোয়ালিফায়েড এমপ্লয়মেন্ট ভিসা। স্বীকৃত শিক্ষাগত বা কারিগরি যোগ্যতা রয়েছে এবং জার্মান কোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব পেয়েছেন...
৮ ঘণ্টা আগে