ডাক ও টেলিযোগাযাগ বিভাগের তিনটি পদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে মোট ৯৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পদগুলো হলো সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি এ বিভাগের ওয়েবসাইট ও মোবাইল মেসেজের মাধ্যমে যথাসময়ে অবহিত করা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। এর আগে, ২১ জানুয়ারি তিনটি পদে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর এসব পদের ফলাফল প্রকাশিত হয়।

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটিতে ১০ ক্যাটাগরির পদে মোট ৪০০ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৯ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২২ ফেব্রুয়ারি থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১৮ ঘণ্টা আগে
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির সাত ক্যাটাগরির পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। ২৩ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।
১৮ ঘণ্টা আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণায়ের অধীনে বিদ্যুৎ বিভাগের আওতাধীন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দপ্তরটিতে সাত ক্যাটাগরির শূন্য পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগামী ১ মার্চ থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হবে।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির পাঁচ ক্যাটাগরির শূন্য পদে মোট পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। ২৫ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
২০ ঘণ্টা আগে