
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১২ ঢাকার অধীন ১৩ থেকে ২০তম গ্রেডের পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এতে ৭টি ক্যাটাগরিতে মোট ২৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে ২১ মে ২০২৬ তারিখ সকাল ১০টায়, চলবে ১০ জুন বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
১. পদের নাম ও সংখ্যা: কম্পিউটার অপারেটর ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যাডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
২. পদের নাম ও সংখ্যা: উচ্চমান সহকারী ১০টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের পরীক্ষায় পাস। কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ। পাশাপাশি কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৩. পদের নাম ও সংখ্যা: সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, ৪টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের পরীক্ষায় পাস। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার টাইপিং গতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
৪. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ৪টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিং গতি যথাক্রমে ২০ ও ২০ শব্দ।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
৫. পদের নাম ও সংখ্যা: গাড়িচালক, ২টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ। হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন চালকেরা অগ্রাধিকার পাবেন।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
৬. পদের নাম ও সংখ্যা: নোটিশ সার্ভেয়ার, ২টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
৭. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক, ৪টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
শর্তাবলি
‘সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর’ ও ‘অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদের বিপরীতে কর বিভাগে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। তবে বিজ্ঞপ্তির ক্রমিক নং-১,৩, ৪ ও ৫-এ বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং ক্রমিক নং ২, ৬ ও ৭-এ বর্ণিত পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে।
বয়সসীমা: ১ মে ২০২৬ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর। সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে কর বিভাগে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন ফি: ১ থেকে ৪ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা। ৫ থেকে ৭ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা। সব গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য আবেদন ফি টেলিটেক সার্ভিস চার্জসহ ৫৬ টাকা।
আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিঙ্কে https://tax12.teletalk.com.bd আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদনের শেষ সময়: ১০ জুন ২০২৬, বিকেল ৫টা।
সূত্র: বিজ্ঞপ্তি

অনলাইন শপিং মার্কেট প্লেস শপআপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ট্রেজারি অ্যান্ড ব্যাংকিং অপারেশনস বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৭ জুন পর্যন্ত।
৭ ঘণ্টা আগে
আলোক হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেড কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল অফিসার (সুইটেবল ডিপার্টমেন্ট)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ জুন পর্যন্ত।
৮ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ইপিলিয়ন গ্রুপে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ‘গার্মেন্টস অ্যান্ড ফ্যাক্টরি অপারেশন (রিটেইল ফ্যাশন–সেইলর) বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ জুলাই পর্যন্ত।
৯ ঘণ্টা আগে
স্কিনকেয়ার, কসমেটিকস ও হোমকেয়ার খাতের একটি স্বনামধন্য আন্তর্জাতিক ও দেশের উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ব্র্যান্ড ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ জুলাই পর্যন্ত।
১০ ঘণ্টা আগে