
শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৬ ক্যাটাগরির পদে মোট ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ২২ ডিসেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৫ জানুয়ারি থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হবে।
পদের নাম ও সংখ্যা: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, ১টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
পদের নাম ও সংখ্যা:
হিসাবরক্ষক, ১০টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
পদের নাম ও সংখ্যা: ডেটা এন্ট্রি অপারেটর, ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম ও সংখ্যা: বয়লার টেকনিশিয়ান, ৩টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম ও সংখ্যা:
ড্রাইভার, ২টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক, ৯টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
প্রার্থীদের বয়সসীমা: ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন ফি: ১-৫ নম্বর পদের জন্য ১১২ টাকা ও ৬ নম্বর পদে জন্য ৫৬ টাকা ফি জমা দিতে হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই
প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিল করা কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য বা জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা এই লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৫ জানুয়ারি, ২০২৬ বিকেল ৫টা।
সূত্র: বিজ্ঞপ্তি

দক্ষ জনশক্তির ঘাটতি মোকাবিলায় বিদেশি পেশাজীবীদের জন্য বিভিন্ন কর্মভিসা চালু করেছে জার্মানি। এর মধ্যে অন্যতম হলো কোয়ালিফায়েড এমপ্লয়মেন্ট ভিসা। স্বীকৃত শিক্ষাগত বা কারিগরি যোগ্যতা রয়েছে এবং জার্মান কোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব পেয়েছেন...
৫ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে আলোচনা যেমন বাড়ছে, তেমনি চাকরির ভবিষ্যৎ নিয়েও নানা প্রশ্ন উঠছে। অটোমেশন ও প্রযুক্তিনির্ভর কর্মপদ্ধতির বিস্তারে অনেকের মধ্যে চাকরির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে প্রযুক্তি যেমন কিছু কাজের ধরন বদলেছে...
৫ ঘণ্টা আগে
অনলাইন শপিং মার্কেট প্লেস শপআপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ট্রেজারি অ্যান্ড ব্যাংকিং অপারেশনস বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৭ জুন পর্যন্ত।
১৭ ঘণ্টা আগে
আলোক হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেড কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল অফিসার (সুইটেবল ডিপার্টমেন্ট)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ জুন পর্যন্ত।
১৯ ঘণ্টা আগে