বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী সচিব/সহকারী পরিচালক পদে স্থগিত করা নিয়োগ পরীক্ষার (এমসিকিউ পরীক্ষা) সময়সূচি প্রকাশিত হয়েছে।
সূচি অনুযায়ী, আগামী ১৬ জানুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বুধবার (২৪ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির সচিব ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ ডিসেম্বর স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা (এমসিকিউ পরীক্ষা) আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। পূর্বের ইস্যুকৃত প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১৬ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে বুয়েট ক্যাম্পাসে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। নির্ধারিত সময়ের পরে আগতদের এবং প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না।

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটিতে ১০ ক্যাটাগরির পদে মোট ৪০০ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৯ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২২ ফেব্রুয়ারি থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১৩ ঘণ্টা আগে
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির সাত ক্যাটাগরির পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। ২৩ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।
১৩ ঘণ্টা আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণায়ের অধীনে বিদ্যুৎ বিভাগের আওতাধীন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দপ্তরটিতে সাত ক্যাটাগরির শূন্য পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগামী ১ মার্চ থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হবে।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির পাঁচ ক্যাটাগরির শূন্য পদে মোট পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। ২৫ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
১৫ ঘণ্টা আগে