
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি পদে মোট ৫৭ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ৭ জানুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। পরদিন ৮ জানুয়ারি থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা: জুনিয়র অপারেটর ডিএসই (ক্যাজুয়াল), ৫৭ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। যানবাহন চালনায় ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
চুক্তির মেয়াদ: ৮৯ দিন (শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য)।
আবেদন ফি: ২২৩ টাকা।
শর্তাবলি: নিয়োগ বিজ্ঞপ্তিসম্পর্কিত যেকোনো সংশোধন, সংযোজন বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি এবং পদের নাম সংশোধন, পরিবর্তন, পরীক্ষার সময়সূচি পরিবর্তন এবং নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ করে। চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। প্রার্থী নির্বাচনে সরকারি বিধিবিধান অনুসরণ করা হবে।
বেতন: প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রাপ্য হবেন।
সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এই লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২১ জানুয়ারি, ২০২৬ বিকেল ৫টা।
সূত্র: বিজ্ঞপ্তি।

দক্ষ জনশক্তির ঘাটতি মোকাবিলায় বিদেশি পেশাজীবীদের জন্য বিভিন্ন কর্মভিসা চালু করেছে জার্মানি। এর মধ্যে অন্যতম হলো কোয়ালিফায়েড এমপ্লয়মেন্ট ভিসা। স্বীকৃত শিক্ষাগত বা কারিগরি যোগ্যতা রয়েছে এবং জার্মান কোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব পেয়েছেন...
৫ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে আলোচনা যেমন বাড়ছে, তেমনি চাকরির ভবিষ্যৎ নিয়েও নানা প্রশ্ন উঠছে। অটোমেশন ও প্রযুক্তিনির্ভর কর্মপদ্ধতির বিস্তারে অনেকের মধ্যে চাকরির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে প্রযুক্তি যেমন কিছু কাজের ধরন বদলেছে...
৫ ঘণ্টা আগে
অনলাইন শপিং মার্কেট প্লেস শপআপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ট্রেজারি অ্যান্ড ব্যাংকিং অপারেশনস বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৭ জুন পর্যন্ত।
১৮ ঘণ্টা আগে
আলোক হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেড কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল অফিসার (সুইটেবল ডিপার্টমেন্ট)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ জুন পর্যন্ত।
১৯ ঘণ্টা আগে