মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৩ ধরনের শূন্য পদে ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। ৭ আগস্ট এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।
পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর (মহিলাদের জন্য সংরক্ষিত)।
পদসংখ্যা: ৬টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও এইচএসসি—উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমান পাস থাকতে হবে।
বেতন: ১৮,৩০০-৪৬,২৪০ টাকা।
পদের নাম: সহকারী ক্যাশিয়ার।
পদসংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় জিপিএ-৫-এর মধ্যে ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
বেতন: ১৮,৩০০-৪৬,২৪০ টাকা।
পদের নাম: ড্রাইভার।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের সাবলীলভাবে বাংলা পড়া ও লেখার এবং ইংরেজি শব্দ ও সংখ্যা পড়ার জ্ঞানসম্পন্ন হতে হবে। সাংকেতিক চিহ্ন বোঝা, প্রতিবেদন ও সময়সূচি পড়ার পর্যাপ্ত সামর্থ্য এবং লগ বই পূরণে সক্ষমতা থাকতে হবে।
বেতন: ১৬,৬০০-৪১,৯৫০ টাকা।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে নিজ হাতে যথাযথভাবে পূরণ করে ‘জেনারেল ম্যানেজার, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার’ বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৮ আগস্ট, ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটিতে ১০ ক্যাটাগরির পদে মোট ৪০০ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৯ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২২ ফেব্রুয়ারি থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১৭ ঘণ্টা আগে
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির সাত ক্যাটাগরির পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। ২৩ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।
১৭ ঘণ্টা আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণায়ের অধীনে বিদ্যুৎ বিভাগের আওতাধীন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দপ্তরটিতে সাত ক্যাটাগরির শূন্য পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগামী ১ মার্চ থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হবে।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির পাঁচ ক্যাটাগরির শূন্য পদে মোট পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। ২৫ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
১৯ ঘণ্টা আগে