
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টি ৮০০ নার্স নিয়োগ দেবে। গত সোমবার (১১ আগস্ট) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। শুক্রবার (১৫ আগস্ট) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা: সিনিয়র স্টাফ নার্স, ৮০০টি।
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি (বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক হতে হবে)।
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন ফি: ৫০০ টাকা।
শর্তাবলি: আবেদনপত্র পূরণের নিয়ম ও অন্যান্য শর্তাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি (২৪০x২৪০ পিক্সেল); স্বাক্ষরের ছবি (৩০০x৮০ পিক্সেল); আবেদন ফি জমার ব্যাংক রসিদের কপি; এবং মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র আপলোড করতে হবে।
আবেদন করার সময়ে প্রদত্ত ট্র্যাকিং নম্বর এবং প্রার্থীর নির্বাচিত পাসওয়ার্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে প্রবেশপত্র প্রিন্ট করাসহ আবেদনপত্র সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনে এই ট্র্যাকিং নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। প্রবেশপত্র প্রিন্ট, লিখিত ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে জানানো হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকেই কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে।
প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো সনদপত্র আপলোড বা দাখিল করতে হবে না। তবে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সময় আবেদনে উল্লিখিত তথ্যের সমর্থনে নিম্নলিখিত সনদপত্রসমূহের মূল কপি দেখাতে হবে এবং এক সেট ফটোকপি (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) অফিসে জমা দিতে হবে।
এগুলো হলো: সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র; বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদ; জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ; ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন/পৌরসভার চেয়ারম্যান বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ; চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র; মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র।
লিখিত ও মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না। নির্দিষ্ট সময়সীমার পর প্রাপ্ত আবেদন এবং অসম্পূর্ণ বা মিথ্যা তথ্যযুক্ত আবেদন বাতিল বলে গণ্য হবে। নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও পদসংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। নিয়োগ প্রক্রিয়া চলাকালীন বা নিয়োগের পর যদি কোনো শর্তে অসংগতি বা ভুল তথ্য প্রমাণিত হয়, তবে নির্বাচন বা নিয়োগ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১ সেপ্টেম্বর, ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি।

দক্ষ জনশক্তির ঘাটতি মোকাবিলায় বিদেশি পেশাজীবীদের জন্য বিভিন্ন কর্মভিসা চালু করেছে জার্মানি। এর মধ্যে অন্যতম হলো কোয়ালিফায়েড এমপ্লয়মেন্ট ভিসা। স্বীকৃত শিক্ষাগত বা কারিগরি যোগ্যতা রয়েছে এবং জার্মান কোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব পেয়েছেন...
৫ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে আলোচনা যেমন বাড়ছে, তেমনি চাকরির ভবিষ্যৎ নিয়েও নানা প্রশ্ন উঠছে। অটোমেশন ও প্রযুক্তিনির্ভর কর্মপদ্ধতির বিস্তারে অনেকের মধ্যে চাকরির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে প্রযুক্তি যেমন কিছু কাজের ধরন বদলেছে...
৫ ঘণ্টা আগে
অনলাইন শপিং মার্কেট প্লেস শপআপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ট্রেজারি অ্যান্ড ব্যাংকিং অপারেশনস বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৭ জুন পর্যন্ত।
১৮ ঘণ্টা আগে
আলোক হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেড কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল অফিসার (সুইটেবল ডিপার্টমেন্ট)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ জুন পর্যন্ত।
১৯ ঘণ্টা আগে