স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১১তম গ্রেডের ‘উপপরিদর্শক’ পদে মোট ৩২ জন লোকবল নেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ৩ জুন সকাল ১০টা থেকে, চলবে ৩০ জুন বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: উপপরিদর্শক
পদসংখ্যা: ৩২
শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে।
বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
শারীরিক যোগ্যতা
উচ্চতা: পুরুষ প্রার্থীদের ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি বা ১.৬৩ মিটার এবং মহিলা প্রার্থীদের ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি বা ১.৫৭ মিটার হতে হবে।
বুকের মাপ: পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি বা ৭৬ সেন্টিমিটার এবং সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি বা ৮১ সেন্টিমিটার হতে হবে।
ওজন: পুরুষ প্রার্থীদের ন্যূনতম ৫৩ কেজি এবং মহিলা প্রার্থীদের ন্যূনতম ৪৬ কেজি হতে হবে।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে।
বয়সসীমা: ১ জুলাই ২০২৬ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদনের ফি: ওই পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জ ১৮ টাকাসহ মোট ১৬৮ টাকা। তবে অনলাইনে আবেদনপত্রের সব অংশ পূরণ করে সাবমিট করা হলেও নির্ধারিত সময়ে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিঙ্গে গিয়ে dnc. teletalk. com. bd/dnc 2026 V 2 আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২৬, বিকেল ৫টা।
সূত্র: বিজ্ঞপ্তি

অনলাইন শপিং মার্কেট প্লেস শপআপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ট্রেজারি অ্যান্ড ব্যাংকিং অপারেশনস বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৭ জুন পর্যন্ত।
৭ ঘণ্টা আগে
আলোক হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেড কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল অফিসার (সুইটেবল ডিপার্টমেন্ট)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ জুন পর্যন্ত।
৮ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ইপিলিয়ন গ্রুপে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ‘গার্মেন্টস অ্যান্ড ফ্যাক্টরি অপারেশন (রিটেইল ফ্যাশন–সেইলর) বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ জুলাই পর্যন্ত।
৯ ঘণ্টা আগে
স্কিনকেয়ার, কসমেটিকস ও হোমকেয়ার খাতের একটি স্বনামধন্য আন্তর্জাতিক ও দেশের উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ব্র্যান্ড ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ জুলাই পর্যন্ত।
১০ ঘণ্টা আগে