ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির অধীনে মাদারীপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। দেশের যেকোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: পেশ ইমাম।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির কামিল ডিগ্রি/দাওরায়ে হাদিস পাস। কোনো প্রতিষ্ঠানে খতিব, মুফতি বা মুহাদ্দিস হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
বেতন: ১৫,০০০ টাকা।
পদের নাম: মুয়াজ্জিন।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির আলিম অথবা সমমানের কওমি পাস। স্বীকৃত বোর্ড/প্রতিষ্ঠান থেকে সনদধারী। সংশ্লিষ্ট ক্ষেত্রে/মুয়াজ্জিন হিসেবে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১০,০০০ টাকা।
পদের নাম: খাদিম।
পদসংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির আলিম অথবা সমমানের কওমি শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন স্বীকৃত বোর্ড/প্রতিষ্ঠান থেকে সনদধারী। সংশ্লিষ্ট ক্ষেত্রে/খাদিম হিসেবে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৭,৫৩০ টাকা।
পদের নাম: নিরাপত্তা প্রহরী।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা দাখিল পাস বা সমমান উত্তীর্ণ (প্রয়োজনে ৮ম শ্রেণি পাস বিবেচ্য হবে)।
বেতন: ৬,৫০০ টাকা।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের ‘উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, মাদারীপুর, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মাদারীপুর’ বরাবর আবেদনপত্র সরাসরি/ডাকযোগে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ২৭ ফেব্রুয়ারি ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি

জনবল নিয়োগের বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটিতে সেলস এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২ ঘণ্টা আগে
ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংক লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্যাংকটিতে ‘ট্রানজেকশন সার্ভিস অফিসার (টিএসও)’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের টেলিযোগাযোগ নেটওয়ার্ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির প্রোডাক্ট ডিভিশনের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। সোমবার (২ মার্চ) এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটিতে ১০ ক্যাটাগরির পদে মোট ৪০০ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৯ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২২ ফেব্রুয়ারি থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২১ ঘণ্টা আগে