পূবালী ব্যাংক পিএলসির ডেপুটি জুনিয়র অফিসার (ক্যাশ) পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ২৩ জুন থেকে শুরু হবে এ পরীক্ষা। চলবে ৩০ জুন পর্যন্ত। এতে ৪০৬ জন প্রার্থী অংশ নেবেন। ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রার্থীদের রোল নম্বর উল্লেখ রয়েছে।
এতে বলা হয়, আগামী ২৩ থেকে ৩০ জুন পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে এ পরীক্ষা শুরু হবে। রাজধানীর দিলকুশায় অবস্থিত ব্যাংকের প্রধান অফিসের অডিটরিয়ামে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে ব্যাংকের পক্ষ থেকে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের আগে প্রার্থীর সব একাডেমিক সনদ ও মার্কশিটের ১ সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
এ ছাড়া ব্যাংকে চাকরির অভিজ্ঞতার সনদপত্র, নিয়োগপত্র ও তার ফটোকপি, জাতীয়তা সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের কপি, প্রার্থীর ৩ কপি পাসপোর্ট সাইজের ল্যাব প্রিন্টের রঙিন ছবিসহ প্রায়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে (এমটিবি) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে এডিসি বিজনেস বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট অফিসার/অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২১ জুন পর্যন্ত।
২ মিনিট আগে
সীমান্ত ব্যাংক পিএলসিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের এসএমই ব্যাংকিং (এসও-এসপিও) বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২০ জুন পর্যন্ত।
২ ঘণ্টা আগে
আকিজ মোটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস অ্যান্ড মার্কেটিং, লিথিয়াম ব্যাটারি বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৭ জুন পর্যন্ত।
২ ঘণ্টা আগে
বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসিতে (এনসিসি ব্যাংক) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ব্রাঞ্চ ব্যাংকিং (এও–অফিসার) বিভাগে ‘রিলেশনশিপ অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৩ জুন পর্যন্ত।
৩ ঘণ্টা আগে