প্রথমবারের মতো চাকরিপ্রত্যাশী বেকার তরুণ-তরুণীদের ইন্টার্নশিপের সুযোগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ সোমবার ১০ জন ইন্টার্নিকে নিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, পিএসিসির রেক্টর (সচিব) আশরাফ উদ্দিনসহ মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা।
জনপ্রশাসনমন্ত্রী সাংবাদিকদের বলেন, নীতিমালা অনুযায়ী ইন্টার্নশিপে আগ্রহী হাজারের বেশি প্রার্থীর আবেদন থেকে বাছাই করা ১০ জনকে এখানে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়েছে। তারা এখান থেকে রাষ্ট্র ও সরকার কীভাবে চলে তা নিবিড়ভাবে শিখতে পারবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় হলো সেন্টার অব এক্সিলেন্স। এখানে কাজ করার মধ্য দিয়ে আগামী দিনে পেশাগত চিন্তাভাবনা পরিপূর্ণ ও পরিপুষ্টভাবে গড়ে উঠবে।
ইন্টার্নরা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কী শিখতে পারবেন জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা সাধারণত বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করে থাকেন। এবার সরকারি প্রতিষ্ঠানেও সেটা চালু করা হয়েছে। আমি মনে করি, এটা বড় ও গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেসব শিক্ষার্থী স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, তারা দুই বছরের মধ্যে এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে এক হাজার ৯৪ জনের মধ্যে আমরা ১০ জনকে বেছে নিয়েছি।’
ফরহাদ হোসেন আরও বলেন, ইন্টার্নদের অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট গবেষণা কার্যক্রম, ডিজিটাল রেকর্ড ব্যবস্থাপনা এবং এই মন্ত্রণালয় ও দপ্তরের কার্যাবলি এই তিন ক্যাটাগরিতে তাঁদের কর্ম বণ্টন করা হবে। এ ছাড়া রাষ্ট্রের তিনটি বিভাগ সম্পর্কে তাঁদের ধারণা দেওয়া হবে। তাঁদের জন্য শিক্ষা সফরের আয়োজন করা হবে। সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও মেগা প্রকল্প সম্পর্কে তাদের ধারণা দেওয়া হবে বলেও জানান জন প্রশাসনমন্ত্রী।

দক্ষ জনশক্তির ঘাটতি মোকাবিলায় বিদেশি পেশাজীবীদের জন্য বিভিন্ন কর্মভিসা চালু করেছে জার্মানি। এর মধ্যে অন্যতম হলো কোয়ালিফায়েড এমপ্লয়মেন্ট ভিসা। স্বীকৃত শিক্ষাগত বা কারিগরি যোগ্যতা রয়েছে এবং জার্মান কোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব পেয়েছেন...
৫ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে আলোচনা যেমন বাড়ছে, তেমনি চাকরির ভবিষ্যৎ নিয়েও নানা প্রশ্ন উঠছে। অটোমেশন ও প্রযুক্তিনির্ভর কর্মপদ্ধতির বিস্তারে অনেকের মধ্যে চাকরির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে প্রযুক্তি যেমন কিছু কাজের ধরন বদলেছে...
৫ ঘণ্টা আগে
অনলাইন শপিং মার্কেট প্লেস শপআপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ট্রেজারি অ্যান্ড ব্যাংকিং অপারেশনস বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৭ জুন পর্যন্ত।
১৭ ঘণ্টা আগে
আলোক হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেড কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল অফিসার (সুইটেবল ডিপার্টমেন্ট)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ জুন পর্যন্ত।
১৯ ঘণ্টা আগে