মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডে অডিটর পদে জনবল নিয়োগ দেওয়া হবে। যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অডিটর
পদ সংখ্যা: ১০টি
গ্রেড: এক্সিকিউটিভ অফিসার থেকে প্রিন্সিপাল অফিসার
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগ থেকে স্নাতকোত্তর পাস। তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
প্রার্থীর যোগ্যতা:
(ক) বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ/সিসি) কোর্স করা থাকতে হবে। আইসিএবি থেকে সার্টিফিকেট লেভেল বা প্রফেশনাল লেভেল পাস করা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
(খ) আইসিএমএবি থেকে পিএল-৩ বা ম্যানেজমেন্ট লেভেল পাস করা থাকতে হবে।
(গ) অডিটর হিসেবে ন্যূনতম ৫–১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে অডিটর পদে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
(ঘ) প্রার্থীকে জেনারেল ব্যাংকিং, ক্রেডিট, বৈদেশিক বাণিজ্য, ডিজিটাল ব্যাংকিং এবং তথ্যপ্রযুক্তি বিষয়ে ভালো ধারণা থাকতে হবে।
(ঙ) আগ্রহী প্রার্থীর অনুসন্ধান বা তদন্ত করার সক্ষমতা থাকতে হবে। তদন্ত প্রতিবেদন লেখা ও অডিটের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে অনুসন্ধান চালানোর সক্ষমতা থাকতে হবে।
(চ) কাজের চাপ নেওয়ার অভ্যাস থাকতে হব। যেকোনো সময় দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করতে হতে পারে।
বয়সসীমা: ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
সুযোগ-সুবিধা:
(ক) আকর্ষণীয় বেতন-ভাতা
(খ) কাজের অনুকূল পরিবেশ
(গ) ক্যারিয়ারে উন্নতির সুযোগ
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনের নিয়ম: যোগ্য ও আগ্রহী প্রার্থীরা নিজেদের পূর্ণ জীবনবৃত্তান্ত ও ছবিসহ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মানবসম্পদ বিভাগ, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, দিলকুশা সি/এ, ঢাকা-১০০০—এই ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ৯ জানুয়ারি ২০২২।

দক্ষ জনশক্তির ঘাটতি মোকাবিলায় বিদেশি পেশাজীবীদের জন্য বিভিন্ন কর্মভিসা চালু করেছে জার্মানি। এর মধ্যে অন্যতম হলো কোয়ালিফায়েড এমপ্লয়মেন্ট ভিসা। স্বীকৃত শিক্ষাগত বা কারিগরি যোগ্যতা রয়েছে এবং জার্মান কোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব পেয়েছেন...
৫ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে আলোচনা যেমন বাড়ছে, তেমনি চাকরির ভবিষ্যৎ নিয়েও নানা প্রশ্ন উঠছে। অটোমেশন ও প্রযুক্তিনির্ভর কর্মপদ্ধতির বিস্তারে অনেকের মধ্যে চাকরির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে প্রযুক্তি যেমন কিছু কাজের ধরন বদলেছে...
৫ ঘণ্টা আগে
অনলাইন শপিং মার্কেট প্লেস শপআপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ট্রেজারি অ্যান্ড ব্যাংকিং অপারেশনস বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৭ জুন পর্যন্ত।
১৮ ঘণ্টা আগে
আলোক হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেড কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল অফিসার (সুইটেবল ডিপার্টমেন্ট)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ জুন পর্যন্ত।
১৯ ঘণ্টা আগে