সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন পানিসম্পদ পরিকল্পনা সংস্থা। প্রতিষ্ঠানটি তাদের পাঁচ ক্যাটাগরির পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: কার্টোগ্রাফার
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: পুরকৌশলে ডিপ্লোমাসহ কার্টোগ্রাফিতে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ করণিক হিসেবে সরকারি বা আধা সরকারি সংস্থায় পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ৩টি
যোগ্যতা: বৈধ লাইসেন্সসহ সংশ্লিষ্ট মোটরযান চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণ।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২টি
যোগ্যতা: এসএসসি বা সমমান উত্তীর্ণ।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।
আবেদন ফি: কার্টোগ্রাফার পদের জন্য নির্ধারিত আবেদন ফি টেলিটকের সার্ভিস চার্জসহ ৪৪৮ টাকা, ক্যাশিয়ার ও গাড়িচালক পদের জন্য নির্ধারিত আবেদন ফি টেলিটকের সার্ভিস চার্জসহ ৩৩৬ টাকা এবং নিরাপত্তা প্রহরী ও অফিস সহায়ক পদের জন্য নির্ধারিত আবেদন ফি টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৪ টাকা।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২১ জুলাই ২০২৪, রাত ১২টা।
সূত্র: বিজ্ঞপ্তি

দক্ষ জনশক্তির ঘাটতি মোকাবিলায় বিদেশি পেশাজীবীদের জন্য বিভিন্ন কর্মভিসা চালু করেছে জার্মানি। এর মধ্যে অন্যতম হলো কোয়ালিফায়েড এমপ্লয়মেন্ট ভিসা। স্বীকৃত শিক্ষাগত বা কারিগরি যোগ্যতা রয়েছে এবং জার্মান কোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব পেয়েছেন...
৫ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে আলোচনা যেমন বাড়ছে, তেমনি চাকরির ভবিষ্যৎ নিয়েও নানা প্রশ্ন উঠছে। অটোমেশন ও প্রযুক্তিনির্ভর কর্মপদ্ধতির বিস্তারে অনেকের মধ্যে চাকরির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে প্রযুক্তি যেমন কিছু কাজের ধরন বদলেছে...
৫ ঘণ্টা আগে
অনলাইন শপিং মার্কেট প্লেস শপআপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ট্রেজারি অ্যান্ড ব্যাংকিং অপারেশনস বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৭ জুন পর্যন্ত।
১৭ ঘণ্টা আগে
আলোক হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেড কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল অফিসার (সুইটেবল ডিপার্টমেন্ট)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ জুন পর্যন্ত।
১৯ ঘণ্টা আগে