৪৪তম বিসিএসে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে নন-ক্যাডার পদে কিছু প্রার্থীর মনোনয়ন বাতিল এবং স্থগিত করা হয়েছে। আজ বুধবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৪তম বিসিএস পরীক্ষার (২০২১) নন-ক্যাডার পদের চূড়ান্ত মনোনয়ন গত ১৯ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জারি করা হয়। তবে বিজ্ঞপ্তির শর্তানুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ঘাটতি থাকায় বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের নন-ক্যাডার পদের ১০১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ও ৭ প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ-সংক্রান্ত বিস্তারিত আজ তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

অনলাইন শপিং মার্কেট প্লেস শপআপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ট্রেজারি অ্যান্ড ব্যাংকিং অপারেশনস বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৭ জুন পর্যন্ত।
৯ ঘণ্টা আগে
আলোক হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেড কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল অফিসার (সুইটেবল ডিপার্টমেন্ট)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ জুন পর্যন্ত।
১০ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ইপিলিয়ন গ্রুপে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ‘গার্মেন্টস অ্যান্ড ফ্যাক্টরি অপারেশন (রিটেইল ফ্যাশন–সেইলর) বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ জুলাই পর্যন্ত।
১১ ঘণ্টা আগে
স্কিনকেয়ার, কসমেটিকস ও হোমকেয়ার খাতের একটি স্বনামধন্য আন্তর্জাতিক ও দেশের উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ব্র্যান্ড ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ জুলাই পর্যন্ত।
১২ ঘণ্টা আগে