বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ১২তম থেকে ২০তম গ্রেডের ৭ ক্যাটাগরির সর্বমোট ৫৭টি শূন্য পদে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তরের বিভাগীয় নিয়োগ প্রদান কমিটির সদস্যসচিব মেজর ইশতিয়াক আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পদগুলো হলো সুপারিনটেনডেন্ট, ড্রাফটসম্যান, অফিস সহকারী, অফিস সহায়ক, মালি, নিরাপত্তাপ্রহরী ও পরিচ্ছন্নতাকর্মী। এসব পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
এর আগে, গত ৩১ জানুয়ারি এসব পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১৫-২২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে সিভিল সার্জন কর্তৃক ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার মূল সনদসহ আগামী ৯ মার্চ সকাল ১০টার মধ্যে বিএনসিসি অধিদপ্তরে উপস্থিত থাকতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ৮টি বিভাগে এসব লোকবল নিয়োগ দেওয়া হবে। ১৬ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ-সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে অনলাইনের...
৮ মিনিট আগে
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ২ ক্যাটাগরির শূন্য পদে মোট ২ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৬ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ-সংক্রান্ত
১০ মিনিট আগে
জনবল নিয়োগের বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটিতে সেলস এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৪ ঘণ্টা আগে
ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংক লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্যাংকটিতে ‘ট্রানজেকশন সার্ভিস অফিসার (টিএসও)’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৪ ঘণ্টা আগে