গাজীপুর সিটি করপোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ১৫ ক্যাটাগরির পদে মোট ৪৪ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৭ মার্চ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীদের সিটি করপোরেশনের নির্ধারিত আবেদনপত্রে উল্লিখিত তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। এরপর আবেদনপত্র ডাকযোগে নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে। আবেদনের প্রক্রিয়া চলমান রয়েছে।
পদের নাম ও সংখ্যা: বিশেষজ্ঞ ডাক্তার (গাইনি অ্যান্ড অবস.), ২টি।
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রিসহ গাইনি ও অবসটেট্রিকস বিষয়ে স্নাতকোত্তর বা এমএস বা এফসিপিএস বা এমসিপিএস বা ডিজিও ডিগ্রি এবং বিএমডিসি থেকে লাইসেন্সধারী হতে হবে।
বেতন: ৪৫,২২০ টাকা।
পদের নাম ও সংখ্যা: ক্লিনিক ম্যানেজার, ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি। বেসরকারি হাসপাতাল বা এনজিও ক্লিনিকে ক্লিনিক ম্যানেজার হিসেবে ৫ বছরের কাজের অভিজ্ঞতা।
বেতন: ৮০,০০০ টাকা।
পদের নাম ও সংখ্যা: ফিজিশিয়ান বা মেডিকেল অফিসার, ১০টি।
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি এবং বিএমডিসি লাইসেন্সধারী।
বেতন: ৩৫,০০০ টাকা।
পদের নাম ও সংখ্যা: ম্যানেজার (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স), ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ বা এমকম ডিগ্রি। স্বাস্থ্যসেবা কর্মসূচিতে প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনায় ৫ বছরের অভিজ্ঞতা।
বেতন: ৩৭,১৬০ টাকা।
পদের নাম ও সংখ্যা: প্যারামেডিকস, ৪টি।
শিক্ষাগত যোগ্যতা: সরকার স্বীকৃত মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউট থেকে কমপক্ষে ১৮ মাসের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে।
বেতন: ২১,৬৮০ টাকা।
পদের নাম ও সংখ্যা: কাউন্সেলর, ২টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ন্যূনতম ১ বছরের কাজের অভিজ্ঞতা।
বেতন: ২১,৬৮০ টাকা।
পদের নাম ও সংখ্যা: ল্যাব টেকনিশিয়ান, ১টি।
শিক্ষাগত যোগ্যতা: সরকার স্বীকৃত মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউট থেকে ল্যাব টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা।
বেতন: ২১,৬৮০ টাকা।
পদের নাম ও সংখ্যা: ফিল্ড সুপারভাইজার, ২টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো
বিষয়ে ব্যাচেলর ডিগ্রি।
স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ন্যূনতম ১ বছরের কাজের অভিজ্ঞতা।
বেতন: ২১,৬৮০ টাকা।
পদের নাম ও সংখ্যা: অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, ৫টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: ১৭,৮২৪ টাকা।
পদের নাম ও সংখ্যা: এফডব্লিউভি, ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগসহ ১৮ মাসের FWV বা সমমান কোর্স সম্পন্ন হতে হবে।
বেতন: ১৭,৩৬০ টাকা।
পদের নাম ও সংখ্যা: সার্ভিস প্রোমোটর, ৪টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: ১৫,৪৮০ টাকা।
পদের নাম ও সংখ্যা: অ্যাম্বুলেন্স ড্রাইভার, ১টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস। ২ বছরের গাড়ি চালনার অভিজ্ঞতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বেতন: ১৬,৩৩৬ টাকা।
পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক, ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস।
বেতন: ১২,৪৮০ টাকা।
পদের নাম ও সংখ্যা: আয়া কাম ক্লিনার, ৪টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
বেতন: ১২,৪৮০ টাকা।
পদের নাম ও সংখ্যা: গার্ড, ৫টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
বেতন: ১২,৪৮০ টাকা।
আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত, দুই কপি সদ্য তোলা সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি ডাকযোগে বা সরাসরি ‘প্রধান নির্বাহী কর্মকর্তা, গাজীপুর সিটি করপোরেশন, গাজীপুর’ ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ১৯ এপ্রিল, ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত আবেদন করা যাবে।
সূত্র: বিজ্ঞপ্তি

এম এস হোসেনের বেড়ে ওঠা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মফস্বল পরিবেশে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। লামার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে পা রাখেন কর্মজীবনে।
১ ঘণ্টা আগে
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। গত বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ দিন আগে
কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে (ইউনিফর্ম) সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে মোট ৪৭২ জন নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশি নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন।
২ দিন আগে
সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভিভো। প্রতিষ্ঠানটি তাদের এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে। ১ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১ মে ২০২৬ পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
২ দিন আগে