বাংলাদেশ সাবমেরিন কেব্লস পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির দুই ক্যাটাগরির পদে মোট ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। ২৫ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৩১ মার্চ থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রকৌশল)।
পদসংখ্যা: ৮টি (ইলেকট্রিক্যাল ৪টি, কম্পিউটার ৩টি, সিভিল ১টি)।
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ডিগ্রি (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স/ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ সিভিল ইঞ্জিনিয়ারিং)।
বেতন: ৫৮,০৭৫ টাকা।
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (হিসাব/অভ্যন্তরীণ নিরীক্ষা)।
পদসংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর/এমবিএ।
বেতন: ৫৮,০৭৫ টাকা।
বয়সসীমা: প্রার্থীর বয়স নিয়োগ বিজ্ঞপ্তি জারির তারিখে সর্বোচ্চ ৩২ বছর। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের জন্য অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন ফি: ২২৩ টাকা।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা লিঙ্কে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৯ এপ্রিল, ২০২৬ বিকেল, ৫টা পর্যন্ত।
সূত্র: বিজ্ঞপ্তি

এম এস হোসেনের বেড়ে ওঠা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মফস্বল পরিবেশে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। লামার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে পা রাখেন কর্মজীবনে।
১ ঘণ্টা আগে
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। গত বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ দিন আগে
কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে (ইউনিফর্ম) সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে মোট ৪৭২ জন নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশি নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন।
২ দিন আগে
সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভিভো। প্রতিষ্ঠানটি তাদের এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে। ১ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১ মে ২০২৬ পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
২ দিন আগে