সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। প্রতিষ্ঠানটি তাদের ছয়টি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেবে। সব জেলার প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৯ ফেব্রুয়ারি ২০২৪ বিকেল ৫টা পর্যন্ত।
পদের নাম: সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ার। পেশাগত ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড ৯)
পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা
পদসংখ্যা: ৫টি
যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি (সমমানের সিজিপিএ) অথবা এসএসসি বা এইচএসসিতে প্রথম বিভাগসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি (সমমানের সিজিপিএ)।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা গ্রেড ৯)
পদের নাম: উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: কারিগরি শিক্ষা বোর্ড থেকে ডিপ্লোমা সার্টিফিকেট প্রাপ্ত।
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড ১১)
পদের নাম: সহকারী বাণিজ্যিক কর্মকর্তা
পদসংখ্যা: ১৫টি
যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি (সমমানের সিজিপিএ)। পর্যটনবিষয়ক প্রশিক্ষণ/ অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য।
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড ১১)
পদের নাম: সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা
পদসংখ্যা: ৫টি
যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি (সমমানের সিজিপিএ)। পর্যটনবিষয়ক প্রশিক্ষণ/ অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য।
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড ১১)
পদের নাম: হিসাবরক্ষক
পদসংখ্যা: ৮টি
যোগ্যতা: সর্বনিম্ন স্নাতক ডিগ্রি (সমমানের সিজিপিএ)। হিসাবরক্ষণ/ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের পূর্ব অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড ১৩)
বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন ফি: সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) ও হিসাবরক্ষণ কর্মকর্তা পদের জন্য নির্ধারিত আবেদন ফি ৬৬৯ টাকা (টেলিটকের সার্ভিস চার্জসহ), উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল), সহকারী বাণিজ্যিক কর্মকর্তা ও সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা পদের জন্য নির্ধারিত ফি ৩৩৫ টাকা (টেলিটকের সার্ভিস চার্জসহ) এবং হিসাবরক্ষক পদের জন্য আবেদন ফি ২২৩ টাকা।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী যোগ্য প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে পারবেন। এ ছাড়া নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই ওয়েবসাইটে।
সূত্র: বিজ্ঞপ্তি

গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘অ্যাডিশন্যাল ম্যানেজিং ডিরেক্টর/ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৫ জুন পর্যন্ত।
১ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৪ জুলাই পর্যন্ত।
১ ঘণ্টা আগে
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে (এমটিবি) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে এডিসি বিজনেস বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট অফিসার/অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২১ জুন পর্যন্ত।
৩ ঘণ্টা আগে
সীমান্ত ব্যাংক পিএলসিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের এসএমই ব্যাংকিং (এসও-এসপিও) বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২০ জুন পর্যন্ত।
৫ ঘণ্টা আগে