সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়া এক ভয়ংকর ব্যাধি হলো সুদ (রিবা)। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সুদকে কঠোরভাবে নিষিদ্ধ করেছেন। সুদ গ্রহণ-প্রদানকারী, এর সাক্ষী এবং লেখক—হাদিসের ভাষ্য অনুযায়ী সবাই অভিশপ্ত।
বাহ্যিকভাবে লাভজনক মনে হলেও সুদের লেনদেন মারাত্মক ক্ষতি এবং ভয়াবহ পরিণতি ডেকে আনে। এখানে সুদখোরের সেই ভয়াবহ পরিণতিগুলো তুলে ধরা হলো:
বিকারগ্রস্ত হওয়া: আল্লাহ তাআলা বলেন, ‘যারা রিবা অর্থাৎ সুদ ভক্ষণ করে, তারা কিয়ামত দিবসে ওই ব্যক্তির মতো হয়ে উঠবে, যাকে শয়তান বিকারগ্রস্ততার দ্বারা উদ্ভ্রান্ত করে দিয়েছে।’ (সুরা বাকারা: ২৭৫)
নিশ্চিহ্ন হওয়া: সুদ আপাতদৃষ্টিতে সম্পদ বৃদ্ধি করে মনে হলেও এর কোনো কল্যাণ নেই। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, ‘আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন এবং দানকে বর্ধিত করেন।’ (সুরা বাকারা: ২৭৬)
কুফরের সমতুল্য: আল্লাহ তাআলা মুমিনদের উদ্দেশে বলেন, ‘হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং যা কিছু সুদ বকেয়া আছে, তা ছেড়ে দাও, যদি তোমরা মুমিন হও।’ (সুরা বাকারা: ২৭৮)। এই আয়াতে আল্লাহ মূলত বলছেন যে সুদ হারাম হওয়ার পরও যদি কেউ সুদের সঙ্গে যুক্ত থাকে, তাহলে তার ও একজন কাফেরের মধ্যে কোনো পার্থক্য থাকে না।
আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ: ইমান আনার পরও সুদের লেনদেন করা আল্লাহ ও তাঁর রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ‘যদি তা না করো, তবে আল্লাহ ও তাঁর রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা জেনে নাও।’ (সুরা বাকারা: ২৭৯)
চিরস্থায়ী জাহান্নাম: যদি কোনো ব্যক্তি সুদের কারবারে লিপ্ত থেকে তওবা না করে মারা যায়, তাহলে মৃত্যুর পর তার চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ‘যারা পুনরায় সুদের দিকে ফিরে যাবে, তারা চিরদিন জাহান্নামে থাকবে।’ (সুরা বাকারা: ২৭৫)

একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
২ ঘণ্টা আগে
‘দোয়া’ শব্দটি মূলত আরবি ‘দাআ’ ধাতু থেকে উৎপত্তি লাভ করেছে। যার অর্থ—সম্বোধন করা, কাউকে ডাক দেওয়া, আহ্বান করা, প্রার্থনা বা অনুরোধ করা। সহজ কথায়, মহান আল্লাহ তাআলাকে পরম আকুতিতে সম্বোধন করে ডাকা এবং তাঁর কাছে নিজের অভাব-অভিযোগ ও প্রয়োজন পেশ করাই হচ্ছে মূলত দোয়া।
১০ ঘণ্টা আগে
বাগেরহাটের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন হজরত খানজাহান আলী (রহ.)। তিনি কেবল একজন পীর বা ধর্মপ্রচারকই ছিলেন না, ছিলেন একাধারে বীর সেনাপতি ও দক্ষ প্রশাসক। তাঁর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ‘ঠাকুরদীঘি’ এবং এর বিখ্যাত কুমির ‘কালাপাহাড়’ ও ‘ধলাপাহাড়’-এর গল্প শোনেনি, এমন বাঙালি খুঁজে পাওয়া দায়।
১০ ঘণ্টা আগে
তাহিয়্যাতুল মসজিদ বা দুখুলুল মসজিদ একটি গুরুত্বপূর্ণ নফল নামাজ। তাহিয়্যা অর্থ উপহার এবং দুখুল অর্থ প্রবেশ করা। মসজিদে প্রবেশ করেই উপহার হিসেবে দুই রাকাত নফল নামাজ আদায় করা হয় বলে এর নাম তাহিয়্যাতুল মসজিদ অথবা দুখুলুল মসজিদ।
১ দিন আগে