পবিত্র কোরআনের একাধিক জায়গায় বজ্রপাত ও বিদ্যুৎ চমকের আলোচনা এসেছে। কখনো আল্লাহ তাআলা বিদ্যুৎ চমক ও বজ্রপাতের ভয়াবহতা তুলে ধরে মানুষকে সতর্ক করেছেন। কখনো আবার এ দুটির মাধ্যমে মানুষকে আশার বার্তা দিয়েছেন। কোথাও আবার ঘনঘোর বর্ষার বজ্রপাতের রাতকে মানুষের ইমানের দুর্বলতার উপমা হিসেবে উপস্থাপন করেছেন। আমাদের জীবনে এসব আয়াতে রয়েছে অসাধারণ সব শিক্ষা। এখানে কয়েকটি আয়াত তুলে ধরা হলো—
এক.
ইরশাদ হয়েছে, ‘তিনিই তোমাদের ভীত ও আশান্বিত করতে বিদ্যুৎ চমক দেখান এবং ঘন মেঘের সৃষ্টি করেন। সভয়ে বজ্র ও ফেরেশতারা তাঁর প্রশংসা পাঠ করে। তিনি বজ্রপাত করেন, এরপর যাকে ইচ্ছা তা দিয়ে আঘাত করেন। যদিও তারা আল্লাহ সম্পর্কে বিতণ্ডা করে, অথচ তিনি মহাশক্তিশালী।’ (সুরা রাদ: ১২-১৩)
দুই.
ইরশাদ হয়েছে, ‘এবং তাঁর অন্যতম নিদর্শন হলো, তিনি তোমাদের আশঙ্কা ও আশা হিসেবে বিদ্যুৎ চমক দেখান এবং আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন; তা দিয়ে ভূমিকে মৃত্যুর পর পুনর্জীবিত করেন। এতে অবশ্যই বোধশক্তিসম্পন্ন জাতির জন্য বহু নিদর্শন রয়েছে।’ (সুরা রুম: ২৪)
তিন.
ইরশাদ হয়েছে, ‘তুমি কি দেখো না আল্লাহ মেঘমালাকে চালিত করেন, এরপর সেগুলো একত্রে জুড়ে দেন, এরপর তা স্তূপ করেন, এরপর তুমি তার মধ্য থেকে পানির ধারা বের হতে দেখতে পাও, এরপর তিনি আকাশে স্থিত মেঘমালার পাহাড় থেকে শিলা বর্ষণ করেন, এরপর তিনি যাকে ইচ্ছে তা দিয়ে আঘাত করেন আর যার কাছ থেকে ইচ্ছা তা সরিয়ে নেন। তার বিদ্যুৎ চমক দৃষ্টিশক্তি কেড়ে নেয় যেন।’ (সুরা নুর: ৪৩)
চার.
ইরশাদ হয়েছে, কিংবা (মুনাফিকদের উপমা সেই সব ব্যক্তির মতো যারা) ঘোর অন্ধকার, বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমকসহ আকাশ থেকে মুষলধারে বৃষ্টির পরিবেশে বজ্রপাতের আওয়াজে মৃত্যুভয়ে কানে আঙুল দেয়। আল্লাহ কাফিরদের পরিবেষ্টন করে আছেন। বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়ার উপক্রম হয়। যখনই বিদ্যুতের আলো তাদের সামনে উদ্ভাসিত হয়, তখন তারা পথ চলে এবং যখন অন্ধকারে ঢেকে যায়, তখন তারা থমকে দাঁড়ায়। আল্লাহ ইচ্ছে করলে তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করতে পারেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান।’ (সুরা বাকারা: ১৯-২০)
শেষোক্ত দুই আয়াতে মুনাফিকদের ইমানকে ঘনঘোর বর্ষার পথিকের সঙ্গে তুলনা করা হয়েছে। সেই পথিক যেমন তুমুল বজ্রপাতের অন্ধকার রাতে পথ চলতে হিমশিম খায়, তেমনি মুনাফিকও ইমানের পথে চলতে দ্বিধান্বিত থাকে। কখনো ইসলামকে সত্য মনে হয় এবং মুসলমানদের সঙ্গ দেয়। আবার কখনো কুফরকে সত্য মনে হয় এবং কাফিরদের সঙ্গ দেয়।

মানুষ হিসেবে আমাদের জীবনে ছোট-বড় অনেক গুনাহ হতে পারে। তবে পরম করুণাময় আল্লাহ তাআলা তওবাকারী বান্দাকে অত্যন্ত ভালোবাসেন। গুনাহমুক্ত জীবন আল্লাহর এক বিশেষ নেয়ামত। আপনি যদি আপনার পাপ মোচন করতে চান এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, তবে পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াগুলো নিয়মিত পাঠ করতে পারেন।
২ ঘণ্টা আগে
ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা-সংগ্রামের ইতিহাসে মাওলানা উবায়দুল্লাহ সিন্ধি (রহ.) এক কিংবদন্তি পুরুষ। একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেও সত্যের সন্ধানে তিনি ইসলাম গ্রহণ করেন এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত কাঁপিয়ে দেন।
৩ ঘণ্টা আগে
পবিত্র রমজানে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও কামাচার থেকে বিরত থাকা ফরজ। তবে অনেক সময় আমরা ধূমপান বা কয়েল-আগরবাতির ধোঁয়ার মতো বিষয়গুলো নিয়ে সংশয়ে থাকি। ইসলামি শরিয়তের আলোকে ধূমপান এবং রোজা ভঙ্গের বিভিন্ন কারণ নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
৩ ঘণ্টা আগে
খন্দকের ময়দানে তখন চলছে এক মহাকাব্যিক ব্যাকরণ। মুসলমানেরা দিনরাত পরিখা খনন করছেন। জাবির ইবনে আবদুল্লাহ (রা.) তাঁর কোদাল নিয়ে গভীর পরিখা খুঁড়ছেন। কিন্তু আজ তাঁর মনটা ভারী। কারণ তিনি দেখলেন, প্রিয় নবীজি (সা.) ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে কাজ করছেন। জাবির (রা.)-এর হৃদয় কেঁপে উঠলো।
৩ ঘণ্টা আগে