সৌদি আরবের সুপ্রিম কোর্ট আগামী মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখার জন্য দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে। ইসলামি বর্ষপঞ্জি ১৪৪৭ হিজরির ২৯ শাবান হিসেবে ওই দিন সূর্যোদয়ের পর পশ্চিম আকাশে নতুন চাঁদ দেখার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সরকারি বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
সৌদি সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় যদি রমজানের চাঁদ দেখা যায়, তবে পরদিন বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকেই রোজা শুরু হবে। তবে জ্যোতির্বিজ্ঞানের তথ্য অনুযায়ী ওই রাতে চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম।
যদি মঙ্গলবার রাতে চাঁদ দেখা না যায়, তবে শাবান মাস ৩০ দিন পূর্ণ করবে। সে ক্ষেত্রে বুধবার হবে শাবান মাসের শেষ দিন এবং বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।
জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন হিসাব-নিকাশ বলছে, মঙ্গলবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, মিসরসহ এই অঞ্চলের কোথাও খালি চোখে বা যন্ত্রের সাহায্যে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এর কারণ—ওই দিন নতুন চাঁদ সূর্য ডোবার আগেই দিগন্তে অস্ত যাবে। মঙ্গলবার ড্যাঞ্জোন লিমিট বা সূর্য এবং চাঁদের মধ্যকার কৌণিক দূরত্ব এতটাই কম থাকবে যে দৃশ্যমান কোনো প্রতিচ্ছবি তৈরি হবে না।
এ ছাড়া ওই দিন একটি বিরল বলয়গ্রাস সূর্যগ্রহণ হওয়ার কথা রয়েছে, যা চাঁদ ও সূর্যের অবস্থানকে এমনভাবে বিন্যস্ত করবে যাতে চাঁদ দেখা অসম্ভব হয়ে পড়বে।
সংযুক্ত আরব আমিরাতসহ যেসব দেশ সরাসরি চাঁদ দেখার ওপর নির্ভর করে, তাদের জন্য বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রমজান শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে কিছু দেশ নিজস্ব স্থানীয় মানদণ্ড অনুযায়ী এক দিন আগে বা পরেও রোজা শুরু করতে পারে।
মঙ্গলবার চাঁদ দেখা গেলে সৌদিতে বুধবার রোজা শুরু হবে, অন্যথায় বৃহস্পতিবার। সাধারণত সৌদি আরবে রোজা শুরুর এক দিন পর বাংলাদেশে রোজা শুরু হয়। সেই হিসাবে বাংলাদেশে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান শুরু হওয়ার প্রাথমিক ধারণা পাওয়া যাচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখার ওপরই নির্ভর করবে।

একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৪ ঘণ্টা আগে
জীবন চলায় বিপদ বা সমস্যা কখনো বলে আসে না। যেকোনো মুহূর্তে মানুষ কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে। অনেক সময় আমরা দিশেহারা হয়ে পড়ি, ধৈর্য হারিয়ে ফেলি। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে—কীভাবে বিপদে ধৈর্য ধরে আল্লাহর সাহায্য কামনা করতে হয়।
১ দিন আগে
ব্রিটিশ ভারতের প্রখ্যাত হানাফি আলেম, হাদিস বিশারদ ও আধ্যাত্মিক সাধক মাওলানা খলিল আহমাদ সাহারানপুরি (রহ.) ছিলেন দেওবন্দি আন্দোলনের প্রথম প্রজন্মের অন্যতম প্রাণপুরুষ। তাঁর জ্ঞান ও পাণ্ডিত্যের সুবাস আজও সমগ্র মুসলিম বিশ্বে ছড়িয়ে আছে।
১ দিন আগে
শুকনো বালির রাজ্যে দিগন্তরেখা পর্যন্ত কেবল ধু-ধু প্রান্তর। ধূসর পাহাড় আর রুক্ষ পাথুরে মাটির বুক চিরে এঁকেবেঁকে চলে গেছে পথ। সেই পথে হেঁটে চলেছে একদল মুসাফির। তাঁরা প্রিয় নবী (সা.)-এর শহর মদিনার উদ্দেশ্যে হিজরত করছে। তাঁদের গোত্রের নাম আশআরি। তাঁদের নেতৃত্বে আছেন হজরত আবু মুসা আশআরি (রা.)।
১ দিন আগে