মানবসেবা নিঃসন্দেহে উত্তম কাজ। কিন্তু তা হতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং যথাসম্ভব গোপনে।
পবিত্র কোরআনে এসেছে, ‘তোমরা যদি প্রকাশ্যে দান করো, তবে তা ভালো; আর যদি গোপনে করো এবং অভাবগ্রস্তদের দাও, তা তোমাদের জন্য আরও ভালো। এতে তিনি তোমাদের বহু পাপ মুছে দেবেন। আর তোমরা যা-ই করো, আল্লাহ সে সম্পর্কে অবহিত।’ (সুরা বাকারা: ২৭১)
অসহায় মানুষকে বিপদ থেকে উদ্ধার করার পেছনে খরচ করাকে আল্লাহ তাআলা বিনিয়োগ হিসেবে আখ্যায়িত করেছেন এবং বহুগুণে বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।
আল্লাহ তাআলা বলেন, ‘এমন কে আছে যে আল্লাহকে উত্তম কর্জ প্রদান করবে? তাহলে তিনি সেই কর্জ তার জন্য বহুগুণ বাড়িয়ে ফেরত দেবেন এবং আল্লাহই সীমিত ও প্রসারিত করে থাকেন। তাঁর দিকেই তোমরা ফিরে যাবে।’ (সুরা বাকারা: ২৪৫)
দান-সদকায় কোনো স্বার্থ ও বৈষয়িক সুবিধা থাকলে তা দানের মহিমা ক্ষুণ্ন করে। আল্লাহ তাআলা সৎকর্মশীলদের পরিচয় দিয়ে বলেন, ‘তারা খাবারের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও মিসকিন, এতিম ও বন্দীদের খাবার দেয়। তারা বলে, আমরা তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই তোমাদের খাবার দিই। আমরা তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না এবং কৃতজ্ঞতাও না। (সুরা দাহর: ৫-১১)
দান যখন শুধু লৌকিকতামুক্ত হবে তখন তা ‘আল্লাহর পথে ব্যয়’ বলে কবুল হবে। যখন দানের ক্ষেত্রে কোনো ধরনের স্বার্থ উদ্ধারের চিন্তা থাকবে না, আত্মপ্রচার ও প্রদর্শনের ইচ্ছা থাকবে না, খোঁটা দেওয়া ও কষ্ট দেওয়ার চেষ্টা থাকবে না, আত্মপ্রচার করা হবে না, আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো চিন্তা না থাকলেই ওই দান কবুল হবে আশা করা যায়।
পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘যারা লোক দেখানোর জন্য নিজেদের অর্থসম্পদ ব্যয় করে (আল্লাহ তাদের পছন্দ করেন না)। (সুরা নিসা: ৩৮)
লেখক: শিক্ষক ও গবেষক

আরবি নববর্ষ ১৪৪৮ হিজরির প্রথম রাতেই পবিত্র কাবা শরিফে পরানো হচ্ছে নতুন গিলাফ (কিসওয়া)। আজ সোমবার (১৫ জুন) এশার নামাজের পর মক্কার মসজিদুল হারামে শুরু হবে এই ঐতিহাসিক ও আধ্যাত্মিক আয়োজন, যেখানে প্রতিস্থাপিত হবে কাবার নতুন গিলাফ। বছরের পর বছর ধরে চলে আসা সৌদির ঐতিহ্য অনুযায়ী, প্রতি হিজরি বছরের...
৪০ মিনিট আগে
মদিনায় ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার পর প্রথম হিজরিতে যখন নামাজের জন্য মানুষকে ডাকার উদ্দেশ্যে আজানের রীতি প্রবর্তিত হয়, তখন মহানবী হজরত মুহাম্মদ (সা.) এই পবিত্র ও গুরুদায়িত্ব পালনের জন্য সর্বাগ্রে বেছে নিয়েছিলেন এক কৃষ্ণাঙ্গ সাহাবিকে।
২ ঘণ্টা আগে
ঘর হলো মানুষের ক্লান্তি দূর করার ও মানসিক প্রশান্তি লাভের প্রধান আশ্রয়স্থল। নিজের ঘর হোক কিংবা অন্যের; সেখানে প্রবেশের ক্ষেত্রে ইসলামের সুন্দর কিছু নিয়ম রয়েছে। আল্লাহর রাসুল (সা.) আমাদের শিখিয়েছেন...
১০ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৫ ঘণ্টা আগে